শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাবার চার বিয়ে দেখে অভিনেত্রীর ৬ সম্পর্ক, টেকেনি একটাও!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

৯০ দশকের কনডমের বিজ্ঞাপন থেকে শুরু করে সাহসী ব্যক্তিত্ব, সবটা নিয়েই ভারতীয় অভিনেত্রী পূজা বেদী থাকতেন চর্চায়। অভিনয় তো বটেই, পূজার ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এই অভিনেত্রীর প্রেমের জীবন ছিল দারুণ রঙিন।

তার বাবা-মা কবীর এবং প্রতিমার সম্পর্ক ছিল খোলা খাতার মতো, তাছাড়াও কবীর একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তেমনভাবেই পূজার জীবনে এসেছে একাধিক প্রেম।

অভিনেত্রী পূজার জীবনে এসেছে একাধিক প্রেম। তার হাই প্রোফাইল সম্পর্ক ছিল অভিনেতা, প্রযোজক এবং গায়ক আদিত্য পাঞ্চোলির সঙ্গে। জরিনা ওয়াহাবের সঙ্গে আদিত্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হলে পূজার সঙ্গে তার সম্পর্ক গভীরতা পায়। কিন্তু পূজার পরিচারিকার সঙ্গে আদিত্যর সম্পর্কে জড়িয়ে যাওয়ায় পূজা-আদিত্যের সম্পর্কে ইতি পড়ে।

১৯৯৪ সালে ফারহান ফার্নিচারওয়ালাকে প্রথম বিয়ে করেছিলেন পূজা। প্রেমে পড়ে পূজা বিয়ে করেছিলেন ফারহানকে। তার জন্য ধর্মও পরিবর্তন করেছিলেন তিনি। তখন পূজার নাম হয়েছিল নুরজাহান। তারা আলায়া এবং ওমর নামে দুই সন্তানেরও জন্ম দেন। কিন্তু তাদের বিয়ের ১২ বছর পর তাদের বিচ্ছেদ হয়।

এরপর ‘নাচ বলিয়ে ৩’-এর সেটে তার কোরিওগ্রাফার হানিফ হিলালের প্রেমে পড়েন পূজা। তবে এই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। পূজা এবং হানিফ ২০০৮ সালে আলাদা হয়ে যান।

এরপর ‘বিগ বস ৫’-এর আকাশদীপ সায়গলের সঙ্গে নাম জড়িয়েছিল পূজার। আকাশদীপ তার বাইসেপে পূজার নামও ট্যাটু করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সম্পর্কটি স্থায়ী হয়নি। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

এরপর আরও একটি সম্পর্কে জড়িয়ে নাকি ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন পূজা। তারপর অবশ্য তাদের বিয়ের কোনো খবর পাওয়া যায়নি।

এ সকল সম্পর্ক নিয়ে অকপটে এক সাক্ষাৎকারে নানা কথা বলেছিলেন অভিনেত্রী। অভিনেত্রী তার বাবার উদাহরণ দিয়ে বলেছিলেন, ‘জীবনের অভিজ্ঞতাগুলো আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, খারাপ করে দেবে না। একটা বিয়ে যদি কার্যকর না হয়, তবে দ্বিতীয়টা হবে না এমন কোনো কথা নেই। আমার বাবা (কবীর বেদী) চারবার বিয়ে করেছেন। তিনি কিছু চমৎকার নারীকে বিয়ে করেছেন, আমি খুব ভালো ভালো সৎ মা পেয়েছি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD