শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন কোহলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল বিরাট কোহলিকে থামাতে। তারা চেয়েছিল আরও কিছুদিন খেলুক কোহলি। কিন্তু, টি-টোয়েন্টির মতো টেস্ট ক্রিকেটকেও কোহলি বিদায় জানালেন ক্যারিয়ারের বেলা ফুরাবার আগে। আজ সোমবার (১২ মে) ইন্সটাগ্রামে পোস্ট করে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেন সাবেক অধিনায়ক কোহলি।

সমকালের তর্ক ছাপিয়ে কোহলি ঢুকে গেছেন সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায়। বিসিসিআই অনুরোধ করেছিল তাকে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটা চালিয়ে যেতে। তবে কোহলির কাছে মনে হয়েছে, বিদায়ের এখনই সময়। নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, এই ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেওয়া সহজ ছিল না।

বিদায়ের ঘোষণায় কোহলি বলেন, ‘প্রথমবার যখন ব্যাগি ব্লু (ভারতের টেস্ট ক্যাপ) পরি, তারপর ১৪ বছর কেটে গেছে। সত্যি বলতে, টেস্ট ক্রিকেটে এতদূর যাব, ভাবতে পারিনি। এটি আমার পরীক্ষা নিয়েছে, আমাকে গড়েছে এবং শিক্ষা দিয়েছে যা আমি জীবনেও বয়ে নিয়ে যাচ্ছি।’

কোহলি আরও যোগ করেন, ‘আমি এই পথ থেকে দূরে যাচ্ছি একরাশ কৃতজ্ঞতা নিয়ে। খেলাটার জন্য, মানুষের জন্য, যাদের সঙ্গে আমি মাঠ ভাগাভাগি করেছি, প্রতিটি ব্যক্তি যারা আমাকে অনুভব করিয়েছে তারা আমার পাশে আছেন—সবার প্রতি কৃতজ্ঞতা। আমি সবসময় আমার টেস্ট ক্যারিয়ারে হাসিমুখে ফিরে তাকাব। বিদায়।’

২০১১ সালের জুনে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে অভিষিক্ত হন কোহলি। শেষবার সাদা পোশাকে মাঠে নামেন চলতি বছর জানুয়ারিতে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৩৬ বছর বয়সী কোহলি এর মাঝে খেলেছেন ১২৩টি টেস্ট। ২১০ ইনিংসে ৪৬.৮৫ গড়ে ব্যাট হাতে রান করেছেন ৯ হাজার ২৩০। নামের পাশে জ্বলজ্বল করছে ৩১টি হাফসেঞ্চুরি ও ৩০টি সেঞ্চুরি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD