শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫

মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ ড্র করে মাঠ ছেড়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অপ্রত্যাশিত ওই ড্রয়ে ভারতের অরুনাচলে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছিল গোলাম রব্বানী ছোটনের দলের। তবে দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখেছে লাল-সবুজ জার্সিধারী যুবারা।

রোববার বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। এ জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট হলো বাংলাদেশের। মালদ্বীপ ও ভুটানের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনালে যাবে।

ওই ম্যাচের ফল বাংলাদেশের জন্যও গুরুত্বের। মালদ্বীপেরও সুযোগ আছে সেমিফাইনালে ওঠার। তারা যদি ভুটানকে ৪ বা তার চেয়ে বেশি গোলের ব্যবধানে হারায় তাহলে বাংলাদেশ হবে গ্রুপ রানার্সআপ। সেক্ষেত্রে সেমিফাইনালে বাংলাদেশকে মোকাবিলা করতে হতে পারে ভারতকে।

‘বি’ গ্রুপে ভারত প্রথম ম্যাচে ৮-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। স্বাগতিকরা পরের ম্যাচে নেপালকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর গোল বাড়ানোর লক্ষ্য রাখা উচিত ছিল বাংলাদেশের। ইনজুরি সময়ের শেষ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে বাংলাদেশ ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

প্রথমার্ধে বাংলাদেশের ২ গোল করেছিলেন মুর্শেদ আলী, সুমন সরেন। ১১ মিনিটে মোরশেদ আলী ডান দিক দিয়ে একাই বক্সে ঢুকে অফসাইড ফাঁদ ভেঙ্গে বাম পায়ের জোরালো শটে গোল করেন। ২৮ মিনিটে মুরশেদ আলীর ক্রস থেকে সুমন সরেনের দুর্দান্ত প্লেসিংয়ে ব্যবধান ২-০ করে বাংলাদেশ। শেষ মুহূর্তে অধিনায়কের গোলে ব্যবধান বড় করতে পেরেছে ছোটনের দল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD