শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

শিক্ষকদের অনুরোধে শিথিল ‘শাটডাউন’, আজ খুলছে পলিটেকনিকের তালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

কারিগরি শিক্ষার্থীদের চলমান শাটডাউন কর্মসূচি শিক্ষকদের অনুরোধে সাময়িকভাবে শিথিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। ফলে বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টা থেকে দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটে তালা খুলে ক্লাস কার্যক্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার (৭ মে) আইডিইবির উদ্যোগে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষক ও প্রতিনিধি দলের সদস্যরা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরার আহ্বান জানান। পরে শিক্ষক এই আহ্বান ও শিক্ষার স্বার্থে কারিগরি ছাত্র আন্দোলন শাটডাউন কর্মসূচি সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দেয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা সপ্তাহে শিক্ষক সমাজের আন্তরিকতা ও সম্মানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা স্পষ্ট করে দিয়েছেন—দীর্ঘদিন ধরে দাবি করা ৬ দফা বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে আন্দোলন আরও জোরালোভাবে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষকদের অনুরোধ এবং কারিগরি শিক্ষা সপ্তাহে আন্তরিক উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সিদ্ধান্ত মোতাবেক শাটডাউন কর্মসূচি শিথিল করা হয়েছে। তাই ৮ মে থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পলিটেকনিক ইনস্টিটিউট এর ক্লাস কার্যক্রম চালু থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ৬ দফা দাবিতে সারাদেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে তালা ঝুলিয়ে ক্লাস কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের আন্দোলন কৌশলগতভাবে সাময়িক বিরতি নিচ্ছে, তবে দাবি পূরণ না হলে ‘ছয় দফা না হয় মৃত্যু’ স্লোগান নিয়ে আবারও কঠোর আন্দোলনে নামবে তারা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবির মূল বিষয়গুলো হচ্ছে —

১. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ।

২. ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বাধ্যতামূলক ও সুনির্দিষ্ট সময় নির্ধারণ।

৩. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকারি চাকরিতে আলাদা কোটা।

৪. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও দ্রুততার নিশ্চয়তা।

৫. বৃত্তি ও আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি।

৬. আইডিইবিকে সরকারি স্বীকৃতি প্রদান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD