শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‘এতটাই খুশি হয়েছিলাম যে প্রথমে খবরটা বিশ্বাস হয়নি’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৭ মে, ২০২৫

মাত্র বাইশ বছর বয়সে নাটকের মঞ্চকে বিদায় জানাতে হয়েছিল ওপার বাংলার অভিনেত্রী নটী বিনোদিনীকে। এমনকি কলকাতার স্টার থিয়েটারের সঙ্গেও জড়িয়ে রয়েছে অভিনেত্রীর নাম। ‘বিনোদিনী’র চরিত্রে অভিনয় ধন্য করেছে তাকে।

এ কথা বারবারই বলতে শোনা গেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। এবার আরও এক নতুন চমক। ‘১৫ তম দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে’ সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হতে চলেছেন অভিনেত্রী। ভক্ত-অনুরাগীদের মাঝে আনন্দ ভাগ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যান রুক্মিণী।

রুক্মিণী বলেন, ‘সত্যি বলতে ‘বিনোদিনী’ আমায় ভরিয়ে দিয়েছে। দু’হাত ভরে আশীর্বাদ পাচ্ছি। এতটাই খুশি হয়েছিলাম যে প্রথমে খবরটা বিশ্বাসই হয়নি। পরিচালক রাম কমল প্রথম ফোন করে জানায় বিষয়টা।’

অভিনেত্রীর ভাষ্য, ‘এখনও যেন আনন্দটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। রাম যখন ফোন করেছিল আমি তো ঘুমাচ্ছি। ও মাকে ফোন করে জানায় বিষয়টা। আসলে রাম আমাকে সারপ্রাইজ় দিতে চেয়েছিল।’

রুক্মিণীর কাছে পুরস্কার শুধুই একটা প্রাপ্তি নয়, আরও ভালো কাজ করার মোটিভেশনও। অভিনেত্রীর কথায়, ‘এই সিনেমাটি আজীবন আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। তবে ‘বিনোদিনী’র থেকে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো ‘বিনোদিনী থিয়েটার’। আমি সত্যিই সম্মানিত।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD