শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত: শেনচৌ-২৩ ক্রুদের দীর্ঘ ছয় মাসের বৈজ্ঞানিক অভিযানের সফল সমাপ্তি ভারতের গণতান্ত্রিক ও মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ৪০৩ রানের লিড নিয়ে দিন শেষ দক্ষিণ আফ্রিকার, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের ন্যূনতম বয়স ১৮ ও ১৯ ধারা বাতিলসহ ৬ সুপারিশ ইউএনএফপিএ ও ইউনিসেফের কোনো অভিবাসন ব্যয় ছাড়াই বৃহস্পতিবার মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী: ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে ১৭ হাজার টাকা নির্ধারণ: নিম্নতম মজুরি বোর্ডের ভোটে চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীদের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ: ‘আর্টিকেল ২৬’ ক্যাম্পেইন ঘিরে নতুন আলোচনা বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ, নিরাপত্তা সরকারের নিয়ন্ত্রণে থাকার বিষয়ে পূর্ণ আস্থা রাষ্ট্রদূত মাইকেল মিলারের ১৯৬৬ সালের পর প্রথমবার যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ: ২০৩৫ নারী বিশ্বকাপের যৌথ আয়োজক ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড

বনজীবীরা সুন্দরবনে নানা সমস্যায় জর্জরিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ মে, ২০২৫

* ২ লক্ষাধিক জেলে বাওয়ালি মৌয়ালের দিন কাটছে কষ্টে

ঢাকা অফিস: সুন্দরবনে জীবিকার তাগিদে মৃত্যুঝুঁকি নিয়ে কাজ করলেও নানা সমস্যার শিকার সেখানকার বনজীবী জেলে বাওয়ালি ও মৌয়ালরা। অনেক সময় তাদের পাস-পারমিটের রাজস্বের টাকাও ওঠে না।

বন বিভাগ জানায়, সুন্দরবন সংলগ্ন পাঁচ জেলার ২ লক্ষাধিক দরিদ্র জেলে মৌয়াল বাওয়ালি ১২ হাজার নিবন্ধিত নৌকা-ট্রলার নিয়ে মাছ, কাঁকড়া, মধু, মোম, গোলপাতা ও মালিয়া ছন আহরণ করে। রাজস্ব পরিশোধের বিনিময়ে পাস-পারমিট নিয়ে মাছ, কাঁকড়া, মধু, মোম, গোলপাতা ও মালিয়া ছন আহরণ করা হয়ে থাকে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলাসহ আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালারা চরে অস্থায়ী শুঁটকি জেলেপল্লীতে প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত চলে সামুদ্রিক মাছ আহরণ করে শুঁটকি উৎপাদন।

জেলে মো. জাহিদ বহাদ্দার ও ফরিদ আহমেদ জানান, চরগুলোতে বিভিন্ন সমস্যা রয়েছে। হাজার হাজার জেলের জন্য নিরাপদ খাবার পানি সংকট ও সরকারিভাবে চিকিৎসাসেবার ব্যবস্থা নেই। পানিবাহিত নানা রোগ ও বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যথাযথ চিকিৎসার অভাবে প্রতি বছর বহু জেলের মৃত্যু হয়।

এ ছাড়া সাগরতীরের এ চরগুলোতে পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র না থাকায় প্রতি বছর ঝড়-জলোচ্ছ্বাসেও অনেকের মৃত্যু হয়। শরণখোলার ইসমাইল মহানাজ ও মোংলার অভিজিৎ সরকার বলেন, সুন্দরবনের জলভাগে এখন আর আগের মতো মাছ পাওয়া যায় না। এক শ্রেণির জেলে নামধারী দুর্বৃত্ত অধিক মুনাফার লোভে ভাটার সময় জাল পেতে নদীখালে বিষ দেয়। এ কারণে মাছ মরে যায়। এতে সুন্দরবনের মৎস্য ভান্ডার বিনাশ হচ্ছে। এখন আর আগের মতো মাছ ও কাঁকড়া পাই না। কখনো কখনো আমাদের পাস-পারমিটের রাজস্বের টাকাও ওঠে না।

গত মৌসুমে ৭৫ হাজার ৪৪২ কুইন্টাল শুঁটকি আহরণ করা হয়। একই সময়ে সুন্দরবনের ৪৫০টি নদী খাল থেকে জেলেরা নিবন্ধিত নৌকা-ট্রলার দিয়ে ৭৫০ টন ইলিশ ও ১৭ হাজার ১৫১ কুইন্টার অন্য মাছ ও কাঁকড়া আহরণ করে।

সুন্দরবনে মার্চ থেকে শুরু হয় তিন মাসব্যাপী মধু আহরণ মৌসুম। গত মৌসুম শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ থেকে ৩৬৫টি পাস-পারমিট নিয়ে ২ হাজার ৪৫০ মৌয়াল ৯৫৩ দশমিক ৫০ কুইন্টাল মধু ও ২৮৬ দশমিক ১০ কুইন্টাল মোম আহরণ করেছিল।

শরণখোলার মৌয়াল নুরুল ইসলাম ও আউয়াল খান জানান, মধু আহরণ নৌকা মেরামত, ১৪ দিনের খাবার ও মহাজনের কাছ থেকে দাদনে টাকা পরিশোধ করে মৌয়ালদের কিছুই থাকছে না। গত মৌসুমে সুন্দরবনের চারটি গোলপাতা কুপ থেকে ২ হাজার কুইন্টাল গোলপাতা ও ৫৫০ কুইন্টাল মালিয়া ছন আহরিত হয়।

বাওয়ালি এনাম হোসেন জানান, মালিয়া ছন ও গোলপাতায় ভালো ব্যবসা নেই। ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হলেও নানা সংকটে বাওয়ালি ও মৌয়ালদের মধ্যে আগ্রহ একটু কম থাকায় চলতি মৌসুমে মালিয়া ছন, গোলপাতা ও মধু আহরণের লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে। /AKD/

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD