শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিস্টদের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই: ফারুক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৩ মে, ২০২৫

গেল আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবিতে নতুন করে যুক্ত হন সাবেক অধিনায়ক ও নির্বাচক ফারুক আহমেদ। শুরুতে পরিচালক, পরে একই বৈঠকে সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের সাপেক্ষে নতুন সভাপতি নিযুক্ত হন তিনি। তবে সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে ভিন্ন এক বিষয়ে। দেশের বাইরে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন, যিনি আবার ফ্যাসিজমের সঙ্গে জড়িত এমন কথাও উঠেছে তাকে জড়িয়ে।

তবে ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে থাকা ফারুক এসব খবরকে কেবল বানোয়াট বলে দাবি করলেন। শনিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘এটা বানানো কিন্তু। আমার ফ্যাসিস্টদের সাথে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সাথে যদি সম্পর্ক থাকত আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না।’

তিনি বলেন, ‘আমি কিন্তু নতুন সরকারের প্রেসিডেন্ট। যদি নতুন সরকার দেখত আমার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে, তাহলে আমি আজকে এখানে আসতাম না।’

পরে ফারুক আহমেদ আরো বলেন, ‘ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে। মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে পড়ে যায়। আপনারা যদি সত্যিটা তুলে ধরেন, পক্ষপাতিত্ব না করেন, অপ্রয়োজনীয় সমালোচনামুক্ত যেন হতে পারি।’

গঠনমূলক সমালোচনাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বিসিবি সভাপতি জানান, ‘আমি এমন একজন মানুষ, আমি সবসময় বলি- যদি গঠনমূলক সমালোচনা করেন, সেটা গ্রহণযোগ্য। কিছু বিষয় প্রয়োজন ছাড়া করা হয়। না করলে ভালো। তাতে মূল ফোকাস সরে যায়। দায়িত্ব বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানকার ত্রুটি তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD