শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

নেইমারকে ম্যানসিটিতে চান মেসি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৬ মার্চ, ২০১৮

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে সাবেক সতীর্থ নেইমারের আগমন মোটেও ভালো চোখে দেখবে না বার্সেলোনার খেলোয়াড়রা। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন! নেইমারকে নাকি পিএসজি থেকে ম্যানচেস্টার সিটিতে যাওয়ার আহবান জানিয়েছেন বার্সার প্রাণভোমরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবরই প্রকাশিত হয়েছে। ক্রীড়া ম্যাগাজিন ‘ডন ব্যালন’র দাবি, নেইমারের রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জনে উদ্বিগ্ন মেসি। তাই আক্রমণভাগের সাবেক সঙ্গীকে পেপ গার্দিওলার দলে নাম লেখাতে বলেছেন আর্জেন্টাইন আইকন।

গত বছরের আগস্টে চার বছরের বার্সা অধ্যায়ের ইতি টানেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গড়েন ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড (২২২ মিলিয়ন ইউরো)। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্যারিসে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের অসন্তুষ্টির খবর ছড়িয়ে পড়ে সবার মুখেমুখে।

বছর না ঘুরতেই ফের দলবদলের গুজব রটে। উঠে আসে রিয়ালের নাম। মাদ্রিদের ক্লাবটির প্রেসিডেন্টও অদূর ভবিষ্যতে নেইমারকে দলে ভেড়ানোর ইচ্ছা প্রকাশ করেন জোরালোভাবেই। আবার বার্সায় ফেরার সম্ভাবনাও নতুন মাত্রা যুক্ত করে। বাতাসে বিভিন্ন গুঞ্জনই উড়ে বেড়াচ্ছে।

সূত্রমতে, ম্যানসিটিতে সাবেক কোচ গার্দিওলার পারফরম্যান্সে মুগ্ধ মেসি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর চোখে, ইতিহাদ স্টেডিয়ামে ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন ২৬ বছর বয়সী নেইমার।

এবারের গ্রীষ্মকালীন দলবদলের বাজারেও যদি ঝড় তোলেন নেইমার অবাক হওয়ার কিছু থাকবে না। বিশ্বকাপের বছরের মৌসুম শেষে পিএসজি ছাড়বেন নাকি থেকে যাবেন সেটিই এখন দেখার বিষয়! ক্লাব ছাড়লে নতুন ঠিকানা হিসেবে কি চমক দেখাবেন সেটি থাকবে সমর্থকদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে। রিয়ালে যোগ দেওয়া, বার্সায় ফেরার খবরের পর যোগ হলো প্রিমিয়ার লিগের শিরোপা প্রায় হাতের মুঠোয় নিয়ে আসা ম্যানসিটির নাম। তাও আবার মেসির চাওয়া বলে কথা!

বর্তমানে পায়ের সার্জারির লম্বা পুনর্বাসনে নেইমার। রাশিয়া ওয়ার্ল্ডকাপ সামনে রেখে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার দিকে চোখ রাখছেন পেলের উত্তরসূরি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD