শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

মানুষকে ইসলামের শিক্ষা দিতে এখন বেশি ভালো লাগে : লুবাবা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শোবিজের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনেকদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের ছায়াতলে। এর পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও কাজ করছে সে; ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত।

অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম ছিল লুবাবা। নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব আলোচনা থেকে সরে আসে অধিকাংশই। এছাড়াও ইসলামিক চালচলনের মাঝে থাকায় নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে। লুবাবা জানিয়েছে, এখন সে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে।

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বুবলিসহ শোবিজ অঙ্গনের অনেকেই। আর সামাজিক মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে, আমি নিজেও শিখছি।’

ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখে, ‘অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে।’

বলা বাহুল্য, ইসলামের ছায়াতলে নিজেকে নেওয়ার পর লুবাবার প্রশংসায় মাতছেন অনেকে। বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে পরকালের কথা শোনায় সে; সঙ্গে সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD