গতকাল শনিবার ১৯ শে এপ্রিল, ফ্রাঙ্কফুর্টে এক আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী’র বর্ষবরণ অনুষ্ঠান হয়।
স্বতঃস্ফূর্তভাবে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিঙ্গাপুর থেকে আগত লেখক শহিদ হোসেন খোকন , হাফিজুর রহমান আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আবৃত্তি এবং গান পরিবেশন করেন নিম্নি কাদের, মায়েদুল ইসলাম তালুকদার সহ বিভিন্ন শিল্পীরা, সমবেত কণ্ঠে বৈশাখকে স্বাগত জানিয়ে সংগীত পরিবেশন করেন , নিম্নি কাদের , মায়েদুল ইসলাম তালুকদার, দিলশাদ জাহান , পারভীন জাহাঙ্গীর , ফাতেমা রহমান রুমা ও হাফিজুর রহমান আলম।

আবৃত্তিতে ছিলেন শহিদ হোসেন খোকন , তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি আবৃত্তি করেন। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন হাফিজুর রহমান আলম , কবি নজরুলের কবিতা আবৃত্তি করেন বিলকিস সুলতানা বকুল ও তোফাজ্জল হোসেন সেণ্টু।

লেখক শহিদ হোসেন খোকন প্রবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশে- বিদেশে বাংলা-সাহিত্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার মাধ্যমে আমাদের প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সিঙ্গাপুরেও আমরা বাংলা সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আমাদের দেশীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছি।

অনুষ্ঠানে বাংলাদেশী পিঠা,পিয়াজু, সিঙ্গারা, মিষ্টি,চা ও কফি দিয়ে আগত অতিথিদের আপ্যায়িত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা যেন বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে অনুভব করেন। অনুষ্ঠানটি এক টুকরো সোনার বাংলাদেশে পরিণত হয়। ৪ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত সকলে বর্ষবরণ উপভোগ করেন।