শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পূর্ণিমাকে দেখে আফসোস নেটিজেনদের!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের জগতে লাস্যময়ী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তাকে বলা হয় দুই প্রজন্মের নায়িকাও! নব্বই দশকের শেষের দিকে শুরু তার রঙিন দুনিয়ার পথচলা। এরপর কেটে গেছে প্রায় আড়াই যুগ। এখনও সেই চিরচেনা রূপ ধরেই পর্দা কাঁপাচ্ছেন এই নায়িকা।

এখন যদিও অভিনয়ে খুব একটা নিয়মিত নন পূর্ণিমা। তবে সম্প্রতি কিছু ওয়েব কনটেন্ট এ কাজ করেছেন তিনি। এছাড়াও শোবিজের নানা কাজে অংশ নিতে দেখা যায় তাকে; ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত থাকেন নায়িকা।

অবশ্য নিজের ব্যক্তিজীবন বর্ণিল করেই রেখেছেন পূর্ণিমা। তাকে নিয়ে নেই কোনো সমালোচনা কিংবা বাড়তি কথা। সামাজিক মাধ্যমে রয়েছে তার অসংখ্য অনুসারী। নিয়মিত তাদের কাছে নিজেকে ধরা দেন, ভক্তরাও নায়িকাকে ভরিয়ে দেন ভালোবাসায়। বিশেষ করে তার অপরিবর্তিত রূপের প্রশংসা করেন ভক্তরা, বয়স ধরে রাখা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন, কেউ কেউ আবার আফসোসও করেন।

নানা সাজ-পোশাকে নিজেকে মেলে ধরেন পূর্ণিমা। বৃহস্পতিবার এমনই কিছু নতুন লুকে ধরা দিলেন নায়িকা। তবে এদিন বেশ সিম্পল বেশভূষায় ছিলেন। পরেন লাইট ব্লু স্যালোয়ার; সঙ্গে সাদা ওড়না। বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরাবন্দি করেন, সঙ্গে দেন মিষ্টি হাসি।

পুর্ণিমাকে ভক্তরা যতবারই দেখেন, ততবারই যেন তারা বিস্ময়ের বনে যান। নায়িকার পোস্টে এক নেটিজেন আফসোস প্রকাশ করে মন্তব্য করেন, ‘ছোট থেকে দেখে আসছি আপনাকে, একইরকম। আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি সেই বয়সেই পড়ে আছেন।’ একইভাবে আরেকজনের মন্তব্য, ছোটবেলার ক্রাশ, এখনও কত সুন্দর আপনি। আরেক নেটিজেন লিখেছেন, ‘সিম্পলের ওপর সুন্দর লাগছে।’

‘পূর্ণিমা’ নায়িকা হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন ২০০৩ সালে মতিউর রহমান পানুর যৌথ প্রযোজনায় ‘মনের মাঝে তুমি’ ছবি দিয়ে। এরপর ও ২০০৬ সালে নির্মাতা এস এ হক অলিকের ‘হৃদয়ের কথা’- এই দুটি ছবিতেই পূর্ণিমার অভিনয় মন কাড়ে দর্শকের। সে থেকে বাংলা ছবির ইতিহাসে এখনও দ্যুতি ছড়াচ্ছেন এই নায়িকা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD