শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবার ১৯ ক্যারেটের সোনা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

জার্মাননবাংলা২৪ ডটকম: আগামী ৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে দেশের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অনুষ্ঠান ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর আয়োজন। প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দিবেন বিজয়ীদের হাতে। নতুন খবর হলো, এবার সম্মাননার জন্য তৈরি মেডেলের সোনার ক্যারেট বাড়ছে। নিয়মিতই ১৮ দেওয়া হলেও এবার এটা হচ্ছে ১৯ ক্যারেট! বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ও চলচ্চিত্র বিভাগের অ্যাডমিন মোহাম্মদ আজহারুল হক। তিনি বলেন, ‘এবার ১৯ ক্যারেটের সোনার মেডেল তৈরি করা হয়েছে। সাধারণত ১৮ ক্যারেট দেওয়া হয়। মেডেলের গুণগত মান জানতে এবার আণবিক কেন্দ্র থেকে এগুলো পরীক্ষা করে এনেছি।’

২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা ছবির জন্য নির্বাচিত হয়েছে নন্দিত নির্মাতা তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ছবিটি। এবারের চূড়ান্ত তালিকায় সর্বোচ্চ ৭টি বিভাগে পুরস্কার পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি। এরপর নাদের চৌধুরীর ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ৪টি, তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’ ও গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ পেয়েছে ৩টি করে পুরস্কার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD