শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

ভারতে গ্রেপ্তার ১৬ বাংলাদেশি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৪ জুলাই, ২০১৮

জার্মানবাংলা২৪ ডটকম: ভারতের উত্তর প্রদেশ থেকে ১৩ জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রদেশের মাথুরা জেলার ইন্দিরানগর এলাকা থেকে অভিবাসীদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে তিন বাংলাদেশি নারী আটক হয়েছেন। এর আগে গত ২৫ জুন কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর প্রদেশে অভিযান চালিয়ে এই ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভারতের একটি জাতীয় দৈনিকে এ খবর প্রকাশ করেছে।

এক কর্মকর্তা জানান, স্থানীয় গোয়েন্দারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। সার্কেল অফিসার জাগবির চৌহান বলেন, অভিবাসীরা ইতোমধ্যে স্থানীয় পরিচয়পত্র পেয়েছে। কিন্তু তারা এটা কীভাব পেল সেটা খতিয়ে দেখা হচ্ছে। আইপিসি আইন অনুযায়ী ওই ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়ছেন ওই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সূত্র জানা যায়, উত্তর ২৪ পরগনার আঙরাইল সীমান্ত দিয়ে তারা ভারতে ঢোকেন। সেখানকার চাঁদপাড়া এলাকার একটি বাড়িতে তাদের রাখা হয়। পরে গ্রামবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। সোমবার পুলিশ গিয়ে তাদের উদ্ধারের পর চোরাই পথে ভারতে ঢোকার অভিযোগে আটক করে।

উদ্ধার হওয়া তিনজন জানিয়েছেন, দালাল চক্র তাদের কাজের প্রলোভন দেখিয়ে চোরাই পথে ভারতে এনেছে।

ওই তিনজনকে সোমবারই বনগাঁ মহকুমা বিচার বিভাগীয় বিচারকের আদালতে তোলা হয়। তাদের ১৪ দিনের জেল হেফাজত দিয়ে কারাগারে পাঠান আদালত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD