শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

ব্রাজিল-মেক্সিকোর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মদনে আহত ১০

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জুলাই, ২০১৮

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: মঙ্গলবার (৩ জুন) অনুষ্ঠিত ব্রাজিল বনাম মেক্সিকো খেলা দেখাকে কেন্দ্র করে নেত্রকোনার জেলার মদন উপজেলায় ০৭ নং নায়েকপুর ইউনিয়নে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ্যের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিন জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারে আজ সকালে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন মদন থানার অফির্সাস ইন-চার্জ শওকত আলী।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, গতকাল রাতে ব্রাজিল ও মেক্সিকোর খেলা চলাকালীন সময়ে ব্রাজিল সমর্থক মতিউর রহমান হিমেল (২৫) এর পা লেগেছিল রাজতলার গ্রামের বাসিন্দা ও মেক্সিকো (পূর্বে আর্জেন্টিনা ছিল ) সমর্থক সাঈদুর রহমান খান (৬৫) এর ছেলে মানু মিয়া(২৬) এর পায়ে। এর জেল ধরে শুরু হয় কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি শান্ত হয় স্থানীয়দের হস্থক্ষেপে। এ ঘটনার জের ধরে আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের সিংহের বাজারে সাঈদুর রহমান খানের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ওয়াহাব মৌলভী ও মতিউর রহমানের লোকজনকে আক্রমণ করে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এতে ১০ জন গুরুত্বর আহত হয়।
পরে আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক, আহত সাঈদুর রহমান খান (৬৫) ও হাতেম ভূইঁয়া (৫০) রাতিব ভূইঁয়া (৪৫) এর অবস্থা আশংকা জনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যপারে মদন থানার ওসি শওকত আলী জানান, হতাহতের খবর পেয়েছি, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্ত সাপেক্ষ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD