শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ভুটান নারী ফুটবল লিগ খেলতে আজ (রোববার) সকালে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচ ফুটবলার। তবে সিনিয়র ফুটবলার কৃষ্ণা রাণী সরকারের যাওয়ার কথা থাকলেও, তার ক্লাব এখনও ওয়ার্ক পারমিট ব্যবস্থা করতে না পারায় তিনি কিছুদিন পর যাবেন। ফলে কৃষ্ণাকে রেখেই ভুটান যাচ্ছেন সানজিদা আক্তার, রুপ্না চাকমা, মাসুরা পারভীন, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার সিনিয়র।

ভুটানের নারী লিগ খেলতে এক সপ্তাহ আগে সাবিনা, ঋতুপর্ণা, সুমাইয়া ও মনিকা থিম্পু পৌঁছেছেন। তারা চারজনই পারো এফসি’র হয়ে খেলবেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে যাচ্ছেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও রুপ্না চাকমা। ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারেরও এই দলের হয়ে খেলার কথা। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার খেলবেন থিম্পু সিটির হয়ে।

আগামী ২৫ এপ্রিল থেকে এই নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা রয়েছে। ভুটানের নারী লিগের দৈর্ঘ্য বাংলাদেশের চেয়ে বেশি। ভুটানে যাওয়া বাংলাদেশের এক নারী ফুটবলারের কাছ থেকে প্রাপ্ত ফিকশ্চারে দেখা গেছে– এপ্রিলের শেষ সপ্তাহ থেকে আগস্ট পর্যন্ত ৯টি ম্যাচ খেলা হবে। সপ্তাহ তো বটেই, কয়েক ম্যাচের মধ্যে মাসেরও ব্যবধান রয়েছে।

১৯ মে’র পরে একটি ক্লাবের ম্যাচ রয়েছে ১৬ জুন। জুনের শেষ সপ্তাহ থেকে মিয়ানমারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই। কোচ পিটার বাটলার ভুটানে নারী ফুটবলারদের দলে ডাকলে সপ্তাহ খানেকের বেশি সময় পাবেন না। আবার যদি ফেডারেশন ক্লাবকে জুনের আগে ক্লাব থেকে ছাড়করণ করতে পারে, সেক্ষেত্রে অবশ্য মাসখানেক সময় মিলতে পারে অনুশীলনের।

সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অনেকেই ব্রিটিশ কোচ পিটার বাটলারের অনুশীলন বয়কট করেছিলেন। দফায় দফায় আলোচনার পর অবশেষে ১৩ জন অনুশীলনে ফিরেছেন গত মঙ্গলবার সকালে। তাদের মধ্যে আবার পাঁচ জন ভুটানে রওনা হচ্ছেন। দিন তিনেক অনুশীলন করলেও সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাফুফে এখনও চুক্তি করেনি। যদিও দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তারা বলেছিলেন, সিনিয়র ফুটবলাররা অনুশীলনে ফিরলে দ্রুত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন হবে।

বাফুফের সাধারণ সম্পাদক ও নারী উইংয়ের প্রধান এএফসি কংগ্রেসে আছেন। তারা ফিরলে হয়তো চুক্তি হতে পারে অনুশীলনে থাকা বাকি ফুটবলারদেরও। ভুটানে যারা রয়েছেন তাদের চুক্তির ব্যাপারে ফেডারেশনের অবস্থান এখনও স্পষ্ট নয়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD