শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রান্নাঘরে সৃজিতকে সঙ্গ দিলেন কৌশানী, দিলেন নতুন রেসিপি!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘হেমলক সোসাইটি’, যে সিনেমা দেখে মানুষ বাঁচতে শিখেছিল। প্রতিকূল অবস্থায় জর্জরিত হয়ে যারা আত্মহত্যা করার রাস্তা বেছে নেয়, তাদের বাঁচার পন্থা খুঁজে দিয়েছিল আনন্দ কর।

এবার ১৩ বছর পর আসতে চলেছে ‘কিলবিল সোসাইটি’, যেখানে আনন্দ কর নয় বরং রয়েছে মৃত্যুঞ্জয় কর। মৃত্যুঞ্জয় মানুষকে বাঁচায় না, বরং যারা স্বেচ্ছামৃত্যুর রাস্তা বেছে নেয়, তাদের আরও সহযোগিতা করে। বলা যায়, একরকম ঠান্ডা মাথায় সিরিয়াল কিলিং!

আগামী ১১ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘কিলবিল সোসাইটি’। তাইতো মুক্তির আগে প্রচারে কমতি রাখছেন না সৃজিত। এবার রান্নাঘরের পর্দায় নিজের নতুন গল্পের রেসিপি নিয়ে হাজির হলেন পরিচালক। আর তাতেই সঙ্গ দিলেন কৌশানী।

সম্প্রতি ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, কনীনিকার ‘রান্নাঘর’-এর অনুষ্ঠানে হাজির সৃজিত ও কৌশানী। এ সময় সঞ্চালক সৃজিত ও কৌশানীকে পরিচয় করিয়ে দেন।

এরপর সৃজিত বলেন, ‘যেভাবে সকলকে হেমলক সোসাইটিকে ভালোবেসেছিলেন, সেভাবেই কিলবিল সোসাইটিকেও ভালোবাসা দিন। আর অতি অবশ্যই পরমব্রত ওরফে মৃত্যুঞ্জয় কর এবং পূর্ণা ওরফে কৌশানীকেও ভালোবাসা দিন।’

রান্নাঘরে কৌশানী এবং সৃজিতকে নতুন এক রেসিপি নিয়ে রান্না করতেও দেখা যায়। এছাড়াও আড্ডায় গানে ভরে ওঠে পুরো অনুষ্ঠান।

প্রসঙ্গত, কিলবিল সোসাইটিতে এমন একটি মেয়ের গল্প, যার একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। বারবার আত্মহত্যা করার চেষ্টা করেও সে পারে না। অবশেষে সে নিজের মৃত্যুর জন্য লোক ভাড়া করে, যে তাকে মৃত্যু উপহার দেবে। এখান থেকেই শুরু হয় গল্প।

পরমব্রত এবং কৌশানি ছাড়া এই সিনেমায় অভিনয় করছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অরিজিতা মুখার্জি ও অনিন্দ্য চ্যাটার্জি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD