শিরোনাম :
বন্ধ পাটকল চালু করলে অর্থনীতিতে গতি আসবে;বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর মাধ্যম: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বাংলাদেশ-সেনেগাল দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্পে কাঁপন, তিন মিটার সুনামির আশঙ্কা লেবাননে ধর্মীয় প্রতীক ভাঙচুরের অভিযোগে উত্তেজনা, আইডিএফের তদন্ত শুরু আন্তর্জাতিক বাণিজ্যে ক্যান্টন ফেয়ারের বাড়তি গুরুত্ব বৈশ্বিক চলচ্চিত্র সংযোগে বেইজিংয়ের অগ্রযাত্রা অনিশ্চিত বিশ্বে চীনের অর্থনীতি স্থিতির ভরসা

বিচে জলকেলিতে মেতেছে নুসরাত ফারিয়া

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার অভিনীত সিনেমা ‘জ্বিন ৩’ ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। তবে ভৌতিক গল্পের এই সিনেমা দর্শকদের মনে তেমন একটা সাড়া ফেলতে পারেনি বলে সিনেমাপ্রেমীরা বলছেন।

এদিকে সবকিছুকে পেছনে রেখে বিচে জলকেলিতে মেতেছে নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ অভিনেত্রী বেশ সরব থাকেন। যেখানে নিজের ভালো লাগা থেকে শুরু করে ঘুরতে যাওয়াসহ অনেক বিষয় নেটিজেনদের মাঝে শেয়ার করে থাকেন।

এবার কাফতান বিকিনিতে জলকেলিতে মেতে উষ্ণতা ছড়াচ্ছেন নুসরাত ফারিয়া। শেয়ার করা ছবিতে দেখা যায়, বিচে কাফতান বিকিনিতে ফটোশুট করছেন এ অভিনেত্রী। খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসি যে নেটিজেনদের নজর কেড়েছে।

কমেন্ট বক্সে নেটিজেনরা ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। সাইদুল ইসলাম সোহান নামে একজন নেটিজেন লিখেছেন, ‘এক কথায় অসাধারণ, আজকের পিক গুলো দেখে খুব ক্রাশ খাইছি।’ আরেকজনের ভাষ্য, ‘অসাধারণ মনোমুগ্ধকর।’

প্রসঙ্গত, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন।

এটি একটি ভারতীয়-বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি, যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসরাত ফারিয়াকে জনপ্রিয় করে তোলে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD