আসাদুজ্জামান চৌধুরী কাজল ,নোয়াখালী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী সরকারী কলেজে শিক্ষক ও কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারী মুজিব কলেজ শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সোমবার (০২ জুলাই) দুপুর ১২টার দিকে সরকারী মুজিব কলেজের প্রশাসনিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, সরকারী মুজিব কলেজ ইউনিটের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, সরকারী মুজিব কলেজ ইউনিটের সভাপতি ও সরকারী মুজিব কলেজের অধ্যক্ষ প্রফেসর জিয়া উদ্দীন চৌধুরী, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, সরকারী মুজিব কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো: ফারুকুল ইসলাম ও কলেজের শিক্ষক মোস্তফা হামিদ তালুকদার প্রমুখ।
বক্তারা, পাবনার ঈশ্বরদী সরকারী কলেজে শিক্ষক ও কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান।