শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় যা বললেন মেহেদি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

তৃতীয়বারের মতো পরীক্ষা দিয়ে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডে আইসিসি স্বীকৃত ল্যাবে গেল ৯ মার্চ বোলিং পরীক্ষা দিয়ে গতকাল বৈধতা ফিরে পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই তারকা অলরাউন্ডার।

গতকাল মধ্যরাতের পর এই খবর একাধিক গণমাধ্যম প্রকাশ করে। এরপর আজ বৃৃহস্পতিবার বোলিং পরীক্ষায় সাকিবের বৈধতা ফিরে পাওয়ার খবরটি এক বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করেছে বিসিবি।

সাকিবের বোলিং নিষেধাজ্ঞা না থাকায় খুশি অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আজ বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে মেহেদী বলেন, ‘সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে একটু চিন্তা ছিল। এত বড় একটা প্লেয়ার, এত বছর ক্রিকেট খেলার পরও শেষের দিকে এসে একটু ত্রুটি দেখা দিয়েছে। তো কালকের নিউজটা দেখে খুব ভালো লেগেছে।’

সাকিব লম্বা সময় ধরে দেশের জার্সিতে খেলছেন না। তবে মেহেদি আশা করছেন শীঘ্রই দেশের জার্সিতে দেখা যাবে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। তিনি বলেন, ‘আশা করি সে ফিরে আসুক, দেশের হয়ে ক্রিকেট খেলুক এবং ঘরোয়া ক্রিকেট খেলুক।’

‘আন্তজার্তিক ক্রিকেট খেলতে গেলে আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে শতভাগ। নিজের প্রতি শতভাগ বিশ্বাস না থাকলে আপনি কোথাও ভালো করতে পারবেন না। তো আপনি ক্রিকেট খেলতে গেলে একশ মারবেন, দেড়শ মারবেন আবার ছয় বলে ছয়টা ছক্কাও খেতে পারেন। কিন্তু সেখান থেকে আপনাকে ফিরে আসতে হবে। সেই মেন্টালিটি নিয়ে সবাই ক্রিকেট খেলে। শান্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। যে শান্ত থাকবে তার ভালো করার সম্ভাবনা বেশি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD