শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

আমার প্রেমিকা ক্যাটরিনার চেয়েও সুন্দরী, বললেন আমির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

প্রেম মানে না বয়স। প্রেমে পড়ার কোনও নির্দিষ্ট বয়সও নেই, সেটাই যেন প্রমাণ করলেন বলিউড অভিনেতা আমির খান। জল্পনা ছিল বহুদিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা।

তারপর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরুনিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পরে আর কোনও যোগাযোগ ছিল না। আবার দু’বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তার। সেখান থেকেই জড়িয়ে পড়েন প্রেমে।

গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। পাশাপাশি মুম্বাইয়ে অভিনেতার সঙ্গে একত্রে বাস করছেন। গৌরীর এক পুত্রসন্তানও রয়েছে বলে জানা গেছে। যার বয়স ৬ বছর।

আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন তিনি। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট, তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে নিমজ্জিত।

শুধু তাই নয়, অভিনেতার কথায়, ‘আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি।’

আমির বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা।’

গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার পছন্দ। তিনি বলেছেন, ‘একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি। আমি তেমনই একজন।’

পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনাইদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি।

উল্লেখ্য, এক সময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন আমির। তারপরে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

বিচ্ছেদের পর অভিনেতার জীবনে এসেছিলেন কিরণ দত্ত। কিছুদিন প্রেমের পর বিয়ে করেন তারা। তবে ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD