শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

২০২৫ হাইম-টেক্সটাইল মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

ফাতেমা রহমান রুমা, ফ্রাঙ্কফুর্ট:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

বিশ্বের অন্যতম বৃহৎ হোম টেক্সটাইল পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী হাইম-টেক্সটাইল মেলা ২০২৫, জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ৬৫টি দেশের ৩ হাজারের অধিক প্রদর্শক অংশগ্রহণ করেছে, যা এই মেলাকে টেক্সটাইল ইন্টেরিয়র ডিজাইনের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে।

প্রতিবছরের মত এবারও বাংলাদেশ হাইম-টেক্সটাইল মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বাংলাদেশের পক্ষ থেকে মোট ১৫টি কোম্পানি এই মেলায় অংশ নিয়েছে, যার মধ্যে ৪টি কোম্পানি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি)- এর তত্ত্বাবধানে বাংলাদেশ দূতাবাস বার্লিনের সার্বিক সহযোগিতায় মেলায় যোগ দিয়েছে। কোম্পানিগুলো হলো বিডি ক্রিয়েশন, মানুরি টেক্সটাইল মিলস, জানটেক্স ইন্ডাস্ট্রিজ এবং দেবনায়ার ব্যাগ ও লাগেজ লিমিটেড। এছাড়াও, ১১টি কোম্পানি ব্যক্তিগত উদ্যোগে এই মেলায় অংশগ্রহণ করেছে। যাদের মধ্যে রয়েছে, এসিএস টেক্সটাইলস বাংলাদেশ লিমিটেড, ডীবনএয়ার প্যাডিং এন্ড কোয়াল্টিং সলিউশন লিমিটেড ,হুসাইন ডাইং এন্ড প্রিন্টিং মিলস লিমিটেড, নাহিদ ফাইন টেক্স লিমিটেড, সাহাব ফেব্রিক্স লিমিটেড, টাওয়াল টেক্স লিমিটেড, নীল নগর ইন্ডাস্ট্রিস লিমিটেড, কারুপায়ন রংপুর লিমিটেড, নোমান ট্যারি টাওয়াল মিলস লিমিটেড, প্রিমিয়ার-১৮৮৮ লিমিটেড, জাবের এ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড।

বাংলাদেশ দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স জনাব রাহাত বিন জামান এবং কমার্শিয়াল কাউন্সেলর চৌঃ মো. গোলাম রাব্বী মেলায় উপস্থিত থেকে বাংলাদেশের প্যাভিলিয়নগুলো পরিদর্শন করেন।

চার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্প বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে। এই ধরনের আন্তর্জাতিক মেলা আমাদের রপ্তানির সুযোগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আশা করছি, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি কোম্পানি এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবে।”

কমার্শিয়াল কাউন্সেলর চৌ:মো. গোলাম রাব্বী বলেন, “বাংলাদেশের হোম টেক্সটাইল শিল্পের বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা বাড়াতে হাইম-টেক্সটাইল মেলা অত্যন্ত সহায়ক। ভবিষ্যতে আমরা আরও বেশি কোম্পানিকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করব। আমরা আগামী বছর থেকে আমাদের প্যাভিলিয়নগুলোর রং, নকশা এবং উপস্থাপনার ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করব, যা বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও শক্তিশালী করবে।”

হাইম-টেক্সটাইল মেলা ২০২৫ এর গুরুত্ব তুলে ধরে বলা যায়, এটি শুধুমাত্র প্রদর্শনী নয় বরং এটি রিটেইল, শিল্প এবং কন্ট্রাক্ট ব্যবসার জন্য নতুন এবং টেকসই সমাধান খুঁজে বের করার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। বর্তমান বাজার পরিস্থিতি, মুদ্রাস্ফীতি, উচ্চ জ্বালানি মূল্য এবং কঠোর নিয়মাবলী ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ অবস্থায় উদ্ভাবনী এবং ভবিষ্যৎমুখী ব্যবসায়িক ধারণার গুরুত্ব অত্যন্ত বেশি।

বাংলাদেশের অংশগ্রহণ এই মেলায় আমাদের দেশের টেক্সটাইল শিল্পের সক্ষমতা প্রদর্শন এবং বৈশ্বিক ক্রেতাদের কাছে পৌঁছানোর একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের মেলায় নিয়মিত অংশগ্রহণ আমাদের রপ্তানি প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পরিচিতি বাড়াবে বলে আশা করা হচ্ছে।এবারের ২০২৫ সালের মেলা শেষ হচ্ছে ১৭ই জানুয়ারি। পরবর্তী হাইম-টেক্সটাইল মেলা ২০২৬ সালে ১৩ থেকে ১৬ জানুয়ারি ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD