শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

প্রবাসীদের স্বার্থ রক্ষায় ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ইতালিস্থ বৃহত্তর নোয়াখালী সমিতির

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

ইতালিতে বৃহত্তর নোয়াখালি সমিতি গঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রেখে আসছে। জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই সমিতি নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

রোমের বাংলা অধূষিত এলাকা তরপিনাত্তারা স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে রোমের বিভিন্ন আঞ্চলিক সামাজিক ও ব্যবসায়িক সংগঠন সহ কমিউনিটির পক্ষ হতে নবনির্বাচিত নেতৃবৃন্দ দেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় সকলের উপস্থিতিতিতে অনুষ্ঠান স্থল বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয়।
বৃহত্তর নোয়াখালী সমিতি ইতালির নবগঠিত সভাপতি আলাউদ্দিন শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও যুগ্ম সম্পাদক জায়দুল হক সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দীন, ইতালিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান ও বৃহত্তর নোয়াখালী সমিতি এবং রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এ সময় নোয়াখালী বিভাগ চাই বিভাগা চাই বলে স্লোগান দেন তারা।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শুভেচ্ছা বিনিময় ও অসংখ্য মানুষের উপস্থিতি ইতোমধ্যে প্রমাণ করে দিয়েছে কমিউনিটিতে বৃহত্তর নোয়াখালী সমিতির শক্ত অবস্থান। তারা প্রত্যাশা করেন আগামীর দিনগুলোতে প্রবাসে এবং দেশে সার্বিক উন্নয়নে অবদান রাখবে এই সংগঠন।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের অভিশপ্ত অতীত থেকে আলোর পথ দেখছে এই সংগঠন। ইতালিতে বৃহত্তর নোয়াখালীর ঐক্যবদ্ধতা নিশ্চিত করে, বাংলাদেশ কমিউনিটিকে শক্তিশালী অবস্থান। অতীতের মত আগামীতেও বৃহত্তর নোয়াখালী সমিতি দিবে বাংলাদেশ কমিউনিটির এগিয়ে যাওয়ার সঠিক ঠিকানা।
নবনির্বাচিত সভাপতি তার বক্তব্যে আগামীতে ইতালিতে বৃহত্তর নোয়াখালীবাসীদের নিয়ে নোয়াখালি উৎসব করার আশাবাদব্যক্ত করেন।

বৃহত্তর নোয়াখালীর সকল প্রবাসীদের আইনি সহাযতা সহ ইতালিতে বিভিন্ন কাজে সব সময় সহযোগিতা করার আশ্বাসদেন দেন নব নির্বাচিত সাধারণ সম্পাদক।

এছাড়াও বক্তারা প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মের জন্য নিজ জেলার ইতিহাস ঐতিহ্য সহ বিভিন্ন কার্যক্রম করবেন বলে অঙ্গীকার করেন।

পরিশেষে আমন্ত্রিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD