বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশারফ সিদ্দিকীর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা জানুয়ারী বুধবার দুপুরে স্থানীয় স্টেশন রোড পুরাতন পৌরসভার গেইট থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জামালপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোশারফ সিদ্দিকীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির সদস্য খন্দকার মুস্তাফিজুর রহমান আরমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান সরোয়ার মঞ্জু, জেলা বিএনপির সাবেক সহ- দপ্তর সম্পাদক দিলীপ কুমার দে, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন,বিএনপি নেতা খান মাসুদ, সাবেক আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল হাসান তুষার, জেলা জেড ফোর্সের সাবেক সাধারণ সম্পাদক রিফাত হাসান শুভ্র, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুতাহা,মোহাম্মদ শেখ ফরিদ,জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমান জনি,শাকিল আহমেদ,মাসুদুর রহমান রনি, ইমরান হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান নবীন, সারোয়ার হোসেন বিদ্যুৎ, রেজোয়ান হোসেন অপু,আশরাফি খান রাজন,সহ-সাধারন সম্পাদক রুমেন্ট বিপ্লব,স্কুল বিষয়ক সম্পাদক মিরাজ ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক লিখন শেখ, সহ ক্রীড়া সম্পাদক রকিব মিয়া,আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল,সদর থানা পূর্ব শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুূদ রানা,জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের সদস্য সচিব আতাউর রহমান খান,ইসলামপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,আমজাদ হোসেন সুজন, মেলান্দহ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন বাবু, সহ ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।