শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অদ্য ২৭ ডিসেম্বর ২০২৪ তারিখ সকালে ঢাকার পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ এর ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩০-২৭ গোলের ব্যবধানে বাংলাদেশ আনসার ও ভিডিপি’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের পক্ষে বিজিবি’র নায়েক মোঃ তারিকুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়।

এর আগে গত ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৪’ শুরু হয়। প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, টীম হ্যান্ডবল ঢাকা, জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল এবং জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলসহ মোট ০৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় গত ২৬ ডিসেম্বর সকালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-০৬ গোলের ব্যবধানে টীম হ্যান্ডবল ঢাকা’কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। একই দিন সন্ধ্যায় বিজিবি ৩৩-১৮ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে প্রতিযোগিতার ফাইনালে ওঠে। এরই ধারাবাহিকতায় আজ সকালে বডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার এর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD