শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

নড়াইলে নারী ইউপি মেম্বারকে গণধর্ষণ ও হত্যার অভিযোগ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নড়াইলে বাসনা মল্লিক (৪৬) নামে এক ইউপি মেম্বারকে গণধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। তার ছেলের দাবি ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। দেওয়া হয়েছে হুমকি ধমকিও। আজ সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাসনা মল্লিক।

বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক ও স্বজনরা জানান, নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নির্বাচিত সদস্য ছিলেন বাসনা মল্লিক। গত বুধবার বিকেলে টিসিবির মালামাল দিয়ে বাড়ি ফেরার পথে রাজিবুল নামে একজন তাকে ফোন দিয়ে পাওনা টাকা নিতে ডাকেন। সেখানে যাওয়ার পর রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ কর এবং দুই লাখ দাবি করে। বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে তাকে হুমকি ধামকি দেয়া হয় এবং মুখে বিষ ঢেলে দেয়া হয়। বাড়ি ফিরে তিনি ভয়তে কাউকে কিছু বলেননি। অসুস্থ হয়ে পড়লে আজ সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তিনি ছেলের কাছে তার উপরে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। এরপর ময়নাতদন্ত শেষে বিকেলে চারটার দিকে তার লাশ নিয়ে যান স্বজনরা। তারা এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

জানতে চাইলে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সংঘবদ্ধ ধর্ষনের ঘটনাটি এখনো ক্লিয়ার না বলে জানান।

দুপুরে ঘটনা শোনার পর এখন ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD