শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

সেই আকাশটা খুঁজি আমি

শাহান আরা জাকির পারুল, সিডনী,অস্ট্রেলিয়া :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সেই আকাশটা খুঁজি আমি

স্বপ্ন দেখি একটা আকাশ থাকবে তারায় ভরা
যে আকাশে সোনা সোনা মেঘ স্বপ্ন দিয়ে গড়া
যে আকাশে উঠবে ভেসে প্রিয়জনের মুখ
জোছনা ভরা মিষ্টি আলো দেবে খানিক সুখ
ওই আকাশে ভাসবে আমার ভালোবাসার নাও
মাঝ নিশিথে আকাশ দেখে পরাণখানি জুড়াও।

সেই আকাশটার শেষ সীমানা জানিনাতো কোনখানে
সাগর তলে ঢেউয়ের বুকে লুকিয়ে নাকি কে জানে
দূর দিগন্তে মিলছে কোথাও ধুসর পাহাড় ঘেষে
চাঁদের বুড়ি গান গেয়ে যায় স্বপ্ন হয়ে এসে
সেই আকাশে বৃষ্টি ঝরে রিমঝিম ঝিম সুর তুলে
গোপন ব্যাথা দূর হয়ে যায় কষ্টগুলো যাই ভুলে।

 

মাঠের পর মাঠ পেরিয়ে কোন সে মাঠের শেষে
আকাবাকা পথ গিয়েছে ছোট্ট নদী ঘেঁষে
সেই আকাশটা ওইখানে কি নদীর জলে মিশে
আরো গভীর নীল হয়েছে পাইনা কোন দিশে
শেষ প্রহরে জোছনা যখন হয় কিছুটা ফিকে
সেই আকাশটা খুঁজি আমি তাকাই চারিদিকে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD