শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন সাম্পাওলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ জুন, ২০১৮
আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক: জটিল সমীকরণের সামনে আর্জেন্টিনা ভবিষ্যৎ। বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে গেছে দলটি। আইসল্যান্ডের সঙ্গে ড্রর পর ঘুরে দাঁড়ানোর মিশন ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু ৩-০ গোলে হারের লজ্জা পেতে হলো লিওনেল মেসিদের। আর এই হারের পুরো দায় নিলেন কোচ হোর্হে সাম্পাওলি।

ম্যাচ শেষে আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমিই একমাত্র দায়ী। আজ, এই হারের দায় আমার। অনেক আশা নিয়ে মাঠে গিয়েছিলাম। এই হার আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে। আমি নিশ্চিত এই ম্যাচ যতটা পড়তে পারা আমার উচিত ছিল, ততটা পারিনি।’

ছন্দে ফিরতে বেশ ভুগতে হয়েছে আর্জেন্টিনাকে। দুই ম্যাচে লিওনেল মেসি ১২ শট নিয়েও পাননি গোলের দেখা। এমন পারফরম্যান্সের ব্যাখা দিলেন সাম্পাওলি, ‘ভালো একটা সুযোগ এনে দেওয়ার মতো সমন্বয় আমরা খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। এই ম্যাচের পরিকল্পনা ছিল আমাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার ওপর চাপ তৈরি করা। কিন্তু প্রথম গোলের পর আমরা মানসিকভাবে ধাক্কা খেয়েছি, সেটা থেকে আর ঘুরে দাঁড়াতে পারিনি।’

চিলির সাবেক কোচ বলেছেন, ‘পারফরম্যান্সের ঘাটতির কারণে এই দলের যা ঘটেছে সেটার জন্য দায় নেতার। আর আমার ম্যাচ পরিকল্পনার সঙ্গে যদি খেলোয়াড়রা খাপ খাওয়াতে না পারে, তার জন্য আমি নিজের ঘাড়ে দায় নিচ্ছি। ম্যাচটা ঠিকভাবে পড়তে না পারায় দায়টা আমার। আমাদের পরিকল্পনা ফলপ্রসূ হয়নি।’

দ্বিতীয় রাউন্ডে উঠতে এখন গ্রুপের অন্য খেলার দিকে তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে। সাম্পাওলিও সেই অপেক্ষায়, ‘আমাদের আর এক ম্যাচ বাকি আছে। অন্যরা যে সুযোগ আমাদের করে দেবে সেটা এখন নিতে হবে, যদি দ্বিতীয় রাউন্ডে উঠতে পারি।’

সবশেষে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন চিলিকে কোপা আমেরিকা জেতানো কোচ, ‘আমি সব ভক্তদের কাছে ক্ষমা চাই, যারা রাশিয়ায় আসতে এত কষ্ট করেছেন। আমিও তাদের স্বপ্নের ভাগিদার ছিলাম। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD