শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

তিন সিটিতে বিএনপির মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮
বিএনপির মেয়রপ্রার্থী বুলবুল, আরিফ ও মুজিবর রহমান

বিশেষ রিপোর্ট, জার্মান-বাংলা টুয়েন্টিফোর ডটকম : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। মেয়রপদে মনোনীতরা হলেন—রাজশাহীতে বর্তমান মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবং বরিশালে মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সরোয়ারের নাম চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনে গুলাশান কার্যালয়ে তিন সিটিতে মেয়রপদে মনোনয়-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শেষে এই মনোয়ন দেয় দলটির মনোনয়ন বোর্ড। সংশ্লিষ্টসূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়ে রাত ৮ টার দিকে শেষ হয়। বিএনপির মনোনয়ন বোর্ডে উপস্থিত ছিলন—দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টা মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সাক্ষাৎকার শেষে রাজশাহীর মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমার সিটি থেকে আর কেউ মনোনয়নও সংগ্রহ করেননি। একমাত্র আমিই মনোনয়ন সংগ্রহ করেছি।’

সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন-প্রত্যাশী মহানগর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘আমাদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে মনোনয়ন বোর্ড কোনও সিদ্ধন্ত দেয়নি।’তিনি আরও বলেন, ‘আমরা সিলেটের সব মনোনয়ন-প্রত্যাশী বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকে আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে দলের নীতি নির্ধারকদের অনুরোধ করেছি। কারণ তিনি এখন আর বিএনপির নেতা নেই। দলের কোনও কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। তাই তার বাইরে দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষ হয়ে নির্বাচনে কাজ করবো বলে এসেছি।’

সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগহ করেছি। আজ বৃহস্পতিবার (২১ জুন) সাক্ষাৎকার দিয়েছি। দলের পক্ষে থেকে আমাকে বলা হয়েছে, সেখানে অন্য কাউকে প্রার্থী করা হলে আমার অবস্থান কী হবে? আমি বলেছি, দল যাকে মনোনয়ন দেবে, আমি তার পক্ষে কাজ করবো।’ তিনি আরও বলেন, ‘আমাকেও নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

বরিশালের সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, ‘দলের মনোনয়ন বোর্ড আমাদের সাক্ষাৎকার নিয়েছেন। তবে দল কাকে মনোনয়ন দেবে, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও আমাদের জানানো হয়নি।’

জানতে চাইলে মুজিবুর রহমান সরোয়ার বলেন, ‘আমি মেয়র প্রার্থী হতে রাজি ছিলাম না। দলের পক্ষ থেকে আমার মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। আজ সাক্ষাৎকার দিয়েছি। এখন দল যাকে ভালো মনে করবে, তাকে মনোনয়ন দেবে। আমি প্রস্তুতি নিচ্ছি।’

এর আগে বুধবার (২০ জুন) তারা ১০ হাজার টাকা জমা দিয়ে ১৪জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। এরপর বৃহস্পতিবার (২১ জুন) ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপত্র জমা দেন তারা।

রাজশাহী সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হতে শুধু বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বরিশালের বর্তমান মেয়র আহসান হাবিব কামাল, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবাদুল হক চান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন, কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD