শিরোনাম :
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং

জাতিসংঘকে আরও ভূমিকা পালনকে সমর্থন করে চীন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ৭ অক্টোবর বলেছেন, চীন সর্বদা বহুপাক্ষিকতার প্রবল সমর্থক এবং জাতিসংঘের ভূমিকার একনিষ্ঠ রক্ষক। চীন ‘সমন্বিত ভবিষ্যত’ প্রতিশ্রুতিকে রাজনৈতিক নীতিতে পরিণত করতে এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে জাতিসংঘের আরও ভূমিকা সমর্থন করার জন্য সকল পক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক।

ফু ছোং এ দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ‘জাতিসংঘের প্রধান সম্মেলনের ফলাফল বাস্তবায়ন, জাতিসংঘ ব্যবস্থাকে শক্তিশালীকরণ ও সংস্কার’ বিষয়ের উপর বক্তৃতা করেন। ভাষণে তিনি বলেন, সকল দেশের জনগণ যৌথভাবে আরও সমান, নিরাপদ, সমৃদ্ধ এবং টেকসই বিশ্ব চায়, তাতে জাতিসংঘ মুখ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের ভবিষ্যতে জন্য সম্মেলনে ‘সমন্বিত ভবিষ্যত’ প্রস্তাব গৃহীত হয়, যা ঐক্য ও সহযোগিতাকে শক্তিশালী করতে, বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নতি করার স্পষ্ট রাজনৈতিক সংকেত প্রেরণ করেছে। এটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রচেষ্টার দিক স্পষ্ট করে দিয়েছে।

ফু ছোং বলেন, ২০৩০ এজেন্ডা বাস্তবায়নকে ত্বরান্বিত করা ভবিষ্যতের জন্য সম্মেলনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ‘সমন্বিত ভবিষ্যতে’ উন্নয়নের এজেন্ডাকে কেন্দ্রে রাখা হয়েছে এবং উন্নয়নের সমস্ত ক্ষেত্রে ‘যৌথ কিন্তু আলাদা দায়িত্ব’ নীতিকে পুনঃনিশ্চিত করে। চীন উন্নত দেশগুলোকে ‘সমন্বিত ভবিষ্যতে’ বাস্তবায়নের সুযোগ কাজে লাগিয়ে উন্নয়ন সহায়তা এবং জলবায়ু অর্থায়নের মতো ঐতিহাসিক দায়িত্বকে আন্তরিকতার সাথে কাঁধে নিতে এবং উন্নয়নশীল দেশগুলোকে বাস্তবিক সমস্যা সমাধানে সাহায্য করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

সূত্র:ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি)।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD