শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ময়দান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রতিপক্ষ ভারতের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকেল ১৫৩০ ঘটিকায় বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ ময়দান বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৭৭/৭-এস এর নিকটবর্তী ভারতের অভ্যন্তরে নাওডোর নামক স্থানে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এবং প্রতিপক্ষ বিএসএফ ১৪ ও এ্যাডহক ১৬২ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিজিবি’র ১৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ২৬ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফ ১৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কৌশলেস রায়।

উক্ত বৈঠকে একে অপরের সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উভয় দেশের সীমান্তের নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয়াদির ওপর ফলপ্রসু আলোচনা করা হয়। এছাড়া উভয় দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় একে অপরের সাথে কার্যকর যোগাযোগ ও সার্বিক সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হন। পরিশেষে অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে বিকেল ১৭৩০ ঘটিকায় সৌজন্য পতাকা বৈঠক সমাপ্ত হয়।

এসময় বিজিবি’র সহকারী পরিচালক মোঃ ইউনুছ আলীসহ দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির কোম্পানী ও বিওপি কমান্ডারগণ এবং বিএসএফের এ্যাডহক ১৬২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট এলাকায় বিএসএফের কোম্পানী ও বিওপি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD