শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

পাহাড় কাটা রোধে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় সভা 

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের বিভিন্ন অঞ্চলে অনিয়ন্ত্রিতভাবে পাহাড় ও টিলা কর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, পাহাড় কাটার ফলে পাহাড়ধস, বন্যা, জলাবদ্ধতা, পরিবেশ দূষণ, জীববৈচিত্র্য হ্রাস ও ভূমিক্ষয়ের মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এ বিধ্বংসী কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে ১৯ জেলার জেলা প্রশাসকদের সাথে জুম প্লাটফর্মে আয়োজিত মতবিনিময় সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষ হতে যুক্ত হয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

সভায় উপদেষ্টা আরও বলেন, পাহাড় কাটার ফলে স্থানীয় জনগণের জীবনমানের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। তিনি বলেন, উন্নয়নের নামে পাহাড় কর্তন করা যাবে না। প্রতিটি জেলায় পাহাড়ের তালিকা প্রস্তুত করে পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যাতে অন্যরা এ থেকে শিক্ষা নিতে পারে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ বলেন, পাহাড় কাটা রোধে সুনির্দিষ্ট নীতিমালা করতে হবে। তিনি বলেন,পাহাড় রেখেই উন্নয়নমূলক কাজ করতে হবে। ভূমি মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে পাহাড়ের তালিকা করতে পারে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভূমি মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন বিভাগের কমিশনার এবং ১৯ জেলার জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকগণ তাদের অঞ্চলে পাহাড় কাটার বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারি নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD