শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

পায়রা বন্দরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করলেন নৌপরিবহন ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

পটুয়াখালী, রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪: নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর। আমি চাই, বড় প্রকল্পে বরাদ্দের টাকা যেনো শতভাগ সদ্ব্যবহার করা হয়, সেটা নিশ্চিত করতে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ১ হাজারের বেশি মানুষ জীবন দিয়েছে। এই গণজাগরণ থেকে পরিবর্তন আনতে হবে, দেশে দুর্নীতি কমাতে হবে৷ সাধারণ মানুষের দুর্দশা কমাতে হবে।

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বন্দর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।

এর আগে, পায়রা বন্দরের চলমান প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে পায়রা বন্দরে আরো বিনিয়োগের প্রয়োজনীতার কথা বলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য কমডোর রাজীব ত্রিপুরা।

সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার বণিক, চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী,সদস্য পরিমল চন্দ্র বসু (যুগ্মসচিব),সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন (ট্যাজ), ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ,ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান (প্রকল্প পরিচালক,পাবক)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত পায়রা বন্দরে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ১৩২৫ কোটি টাকা। পায়রা বন্দর প্রতিষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীলতার ফলে দেশের জিডিপি’র প্রায় ২ শতাংশ বৃদ্ধি পাবে।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD