শিরোনাম :
খেরসনে জাতিসংঘের ত্রাণবহরে রুশ ড্রোন হামলার অভিযোগ ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশ, নিহত অন্তত ১১১ বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ চীন-মার্কিন বাণিজ্য সম্পর্ক বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক’ চীন-যুক্তরাষ্ট্র : ট্রাম্প ৬০০ বছরের ঐতিহ্যের সামনে সি-ট্রাম্পের যৌথ উপস্থিতি স্থিতিশীল সম্পর্ক গঠনে একমত সি-ট্রাম্প গবেষণায় সফলতাকে স্বর্ণপদক ও পদোন্নতিতে বিশেষ মূল্যায়ন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা ‘সাধারণ মানুষের সেবায় কোনো ধরনের হয়রানি নয়: জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর পার্বত্য অঞ্চলে টেকসই খাদ্য নিরাপত্তা ও যুবকদের দক্ষ করতে ডব্লিউএফপি-এর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ভারতীয় সীমান্তে বাংলাদেশী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

ঠাকুরগাঁহ সীমান্তে বিএসএফ কর্তৃক স্বর্ণা দাস ও জয়ন্ত সিংহ নামে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলার উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন হয়।

সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্মল কুমার বিটের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, স্বাধীনতার পর আমরা ভারতকে বন্ধু হিসাবে দেখেছি। কিন্তু ভারত বাংলাদেশকে কখনো বন্ধু ভাবিনি। তারা নিয়মিত সীমান্তে নিরীহ বাংলাদেশী নাগরিককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করছে। এজন্য সীমান্তে হত্যা বন্ধে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব অলোক কুমার ঘোষ, বিষ্ণুপদ সাহা, অসিম কুমার মন্ডল, সুদিপ্ত কুমার ঘোষ, মানিক সাহা, যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু. জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD