শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

সৌদি আরবে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে, চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যায়, বিশেষ বিমানযোগে রিয়াদ পৌঁছান।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লি ছিয়াং বলেন, চীন-সৌদি ঐতিহ্যবাহী মৈত্রী গভীর। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩৪ বছরে, দু’পক্ষের অভিন্ন প্রচেষ্টায়, দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক উন্নত হয়েছে এবং দু’দেশের সহযোগিতা থেকে অর্জিত হয়েছে সুফল।

লি বলেন, ২০২২ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট সি চিন পিং প্রথম চীন-আরব, চীন-গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের শীর্ষ সম্মেলনে অংশ নেন। তারপর, এক বছরের বেশি সময়ে, দু’পক্ষ ইতিবাচকভাবে শীর্ষ সম্মেলনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করেছে, পারস্পরিক রাজনৈতিক আস্থা সুসংহত করেছে, বিভিন্ন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা জোরদার করেছে, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছে।

তিনি আরও বলেন, এবারের সফরের মাধ্যমে দু’পক্ষ পরস্পরের উন্নয়ন-কৌশলের সংযুক্তির কাজ জোরদার করবে, বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতার সম্প্রসারণ করবে, চীনা ও সৌদি জনগণের মৈত্রীর ভিত্তি আরও দৃঢ় করবে, এবং সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করবে।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD