শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

আন্তর্জাতিক পরিবেশ রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক নদী, বন, ও জলাভূমি রক্ষায় দেশগুলোকে একত্রে কাজ করতে হবে। পরিবেশগত এবং জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তন ও দূষণের জন্য দায়ী দেশগুলোকে ক্ষতিপূরণের আওতায় আনতে হবে। জীববৈচিত্র্য রক্ষায় আমাদের প্রকৃতি কেন্দ্রিক হতে হবে এবং প্রকৃতির অধিকার নিয়ে কথা বলতে হবে।

মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে ‘রিইমাজিনিং কনজারভেশন ইন এশিয়া: এ নেচার পজিটিভ ফিউচার’ প্রতিপাদ্যে ৮ম আইইউসিএন রিজিওনাল কনজারভেশন ফোরামে পরিবেশ উপদেষ্টা এ কথা বলেন। কনফারেন্সে আইইউসিএন আগামী ২০ বছরের ভিশন ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেছে।

পরিবেশ উপদেষ্টা বলেন, উন্নয়ন ও পরিবেশের বিরোধিতার ধারণা সঠিক নয়। আইইউসিএন উপস্থাপিত ভিশন অর্জিত হলে এটি প্রমাণিত হবে। তিনি ২০ বছরের ভিশনকে নিয়মিত আপডেট করার প্রস্তাব করেন এবং সকল পরিকল্পনায় যুবকদের অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন।

৩ থেকে ৫ সেপ্টেম্বর চলমান এই কনফারেন্সে উপদেষ্টা বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুনও রয়েছেন। এসময় পরিবেশ উপদেষ্টার পাশাপাশি মালদ্বীপের প্রতিনিধিও বক্তব্য রাখেন।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD