শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

বিজেএমসি’র সমস্যা সমাধানে চেষ্টা করবো: উপদেষ্টা এম সাখাওয়াত

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

এতোদিন শুধু পদ্মাসেতু, মেট্টোরেল নাম করে উন্নয়নের গল্প শুনতাম। এখন দেখি ভেতরে সমস্যা বেশি। ১৫ বছর সমস্যা নয় চাটুকারিতা নিয়ে ব্যস্ত ছিলো বেশি।

বিজেএমসি-তে এসে চাকরি ও বেতন না পাওয়া সংক্রান্ত যতো সমস্যা জানলাম তা হতাশাজনক। এর সমাধানে আমার পক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করবো।’

আজ রবিবার(১ সেপ্টেম্বর) বিজেএমসি প্রধান কার্যালয়ে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বিজেএমসি’র কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে সভার বিশেষ অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ তার বক্তব্যে বিযেএমসি’র সার্বিক সমস্যা দূর করতে মন্ত্রণালয়ের যেসব উদ্যোগ তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য করেন।

প্রসঙ্গত, অনুষ্ঠানে বিজেএমসি অফিসার্স এসোশিয়েশন এর পক্ষ হতে বিজেএমসি’র সমস্যা
যেমন মিল বন্ধ হওয়াসহ চাকরি আত্মীকরণ দীর্ঘসূত্রতা এবং বেতন ভাতা না পাওয়া প্রভৃতি সমাধানে উপদেষ্টাকে অনুরোধ জানানো হয়।

বিজেএমসি’র চেয়ারম্যান ফারুক আহম্মেদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বিজেএমসি’র পরিচালকবৃন্দ, উপদেষ্টাগণ, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এরপর দুপুরে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন এর সম্মেলন কক্ষে পাট খাত ও পাট শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে এক মত বিনিময় সভায় উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেনের নিকট বিজেএমসির চেয়ারম্যান আবুল হোসেন পাটকে কৃষিপণ্য ঘোষণা, কাঁচাপাটের ২% উৎস কর রহিতকরণসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন।

সভায় আরো উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বিজেএ’র চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ আকন্দ, বিজেএসএ’র ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বিজেজিইএ”র সিনিয়র ভাইস চেয়ারম্যান আল মাসুদ, বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD