শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

বেইজিংয়ে চীন-আফ্রিকা গণমাধ্যম সংলাপ

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

৩১ অগাষ্ট বেইজিংয়ে আয়োজিত হয় চীন-আফ্রিকা গণমাধ্যম সংলাপ। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র উদ্যোগে আয়োজিত এ সংলাপে অংশগ্রহণ করেন চীন ও ২০টিরও বেশি আফ্রিকান দেশের গণমাধ্যম, থিংকট্যাঙ্ক, ও আন্তর্জাতিক সংস্থার দুই শতাধিক প্রতিনিধি।

 

‘সভ্যতার সিম্ফনি ও ডিজিটাল স্বপ্ন বাস্তবায়ন’ শীর্ষক এই আয়োজনের উদ্দেশ্য ছিল, চীন ও আফ্রিকার গণমাধ্যমগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং ডিজিটাল যুগে দু’পক্ষের মধ্যে সভ্যতার যোগাযোগ ও বিনিময় জোরদার করা।

 

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি কাগুতা মুসেভেনি, মধ্য-আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফাস্টিন-আর্চেঞ্জ তোয়াদের, সেশেলস-এর প্রেসিডেন্ট ওয়েভেল রামকালাওয়ান, এবং চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

সংলাপে অংশগ্রহণকারীরা বলেন, গণমাধ্যম হলো বিভিন্ন সভ্যতার মধ্যে বিনিময় ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ বাহক। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে, চীনা ও আফ্রিকান গণমাধ্যমগুলোর উচিত, পারস্পরিক সহযোগিতা জোরদার করা, নিজস্ব বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সন্ধান করা, জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, এবং অগ্রণী প্রযুক্তি খাতে যোগাযোগ ও সহযোগিতা জোরদারের গল্প তুলে ধরা।
সূত্র: ছাই ইউয়ে মুক্তা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD