শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

দেশপ্রেম নিয়ে সকলকে কাজ করতে হবে: নৌপরিবহন উপদেষ্টা 

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪

দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে সততা ও দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। আমি কোন কিছু পেতে আসিনি। দুর্নীতি ও অনিয়মকে এড়িয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের যেকোন সমস্যা সমাধানে আমি সচেষ্ট থাকবো।

বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় উপস্থিত মন্ত্রণালয়ের

কর্মকর্তাবৃন্দের সাথে একাধিক প্রসঙ্গে মতবিনিময় করেন তিনি।

এর আগে সরকারের এক প্রজ্ঞাপনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোস্তফা কামাল,অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী,অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগমসহ বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD