শিরোনাম :
ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ‘একসময় মধ্যপ্রাচ্যে’ সিনেমার বক্স অফিসে দ্রুত উত্থান ৫০০টি শূন্য-কার্বন কারখানা নির্মাণের পথে চীন ওয়াশিংটন-অটোয়া সমঝোতার আভাস, কানাডার পণ্যে শুল্ক স্থগিত জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক

আহত হাসনাত আব্দুল্লাহকে দেখতে গেলেন উপদেষ্টা এম সাখাওয়াত

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪ সচিবালয়ে আনসার-শিক্ষার্থী দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গেলেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন। মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসনাত আব্দুল্লাহকে দেখতে উপদেষ্টা এম সাখাওয়াত যান। এ সময় তার চিকিৎসার যাবতীয় খোঁজখবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে, দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াতের সাথে সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর নেতৃত্বে  ‘পাটকল রক্ষায় নাগরিক পরিষদ’ এর সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফ এর উপস্থিতিতে এ সাক্ষাতে পরিষদের সদস্যরা দেশে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুসহ একাধিক বিষয়ে আলাপ করেন,পরে দাবী সম্বলিত একটি লিখিত বস্ত্র ও পাট উপদেষ্টাকে হস্তান্তর করেন।

বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত বলেছেন, ‘বর্তমানে বন্ধ থাকা পাটকলের মধ্যে যেকোন একটা পরীক্ষামূলকভাবে চালু করে দেখা যেতে পারে। ৫টি পাটকলে শ্রমিকের যতো পাওনা রয়েছে, তা পরিশোধে কাজ করবো। এ সংক্রান্ত নীতির আলোকে আলোচনা করে পাটখাতের বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করবো।‘

এসময় আরো উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ,  সাধারণ সম্পাদক,বাসদ, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের এ্যাড. কুদরত ই খুদা, এস,এ রশীদ, মোজাম্মেল হক খান, জনার্দন দত্ত নাটু, মনির হোসেন, সামশাদ আলম সমশ, অলিয়ার রহমান, আব্দুর রাজ্জাক তালুকদার, মনির চৌধুরী সোহেল ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD