শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

ফেনী ও কুমিল্লায় ত্রাণ বিতরণ করলেন উপদেষ্টা এম সাখাওয়াত

জার্মান-বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

ফেনি ও কুমিল্লা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন। আজ রবিবার (২৫ আগস্ট) ফেনী জেলার মহীপাল সেনানিক্যাম্প এবং কুমিল্লার আলেখাচরে ত্রাণ বিতরণকালে উপদেষ্টা এম সাখাওয়াত বলেন,’ ফেনী ও কুমিল্লায় বন্যার অবস্থা উন্নতি হচ্ছে। বন্যা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার বন্যা নিয়ন্ত্রণে ও বন্যার্তদের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করছে। ‘

এসময় বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মোঃ জিয়াউল হক, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার,কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান,পুলিশ সুপার সাইদুল ইসলাম,এইচ এন্ড এইচ ফাউন্ডেশন এর সভাপতি এম সাফাক হোসেন, মহীপাল সেনাক্যাম্পের বিগ্রে. জেনারেল শামসুল আরেফিন,বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন,বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, বাংলাদেশ জুট এসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপদেষ্টা এম সাখাওয়াত নিজ উদ্যোগ ও বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন, বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন, বাংলাদেশ জুট এসোসিয়েশন এবং এইচ এন্ড এইচ ফাউন্ডেশন, এস এস গ্রুপ, পিএসও, প্রাণ আরএফএল ও বিজিএমইএ এর সহায়তায় মোট প্রায় ৭,৭০০ পরিবারের ত্রাণ বিতরণ করা হয়। এর মধ্যে ছিলো চাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, চিপস,মোমবাতি, লাইটার,চিড়ার মোয়া, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,ফিটকিরি ইত্যাদি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD