শিরোনাম :
জার্মানিতে অভিবাসন বিরোধ, নর্ড স্ট্রিম তদন্ত, রাইনে নাব্য সংকট ও চরম আবহাওয়ার সতর্কতা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট, বৃহস্পতিবার মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে নেওয়ার উদ্যোগ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি, আগস্টে প্রত্যাবাসন ৫১৪ পাঁচ মাস পর নতুন কমিশন পেল দুদক নবম জাতীয় বেতন স্কেল: সর্বোচ্চ ১০০ শতাংশ বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ জেনেভায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাতবার্ষিকী পালিত শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি

নতুন সংবিধান প্রণয়নের দাবিতে যশোরে প্রাচ্যসংঘের সমাবেশ

শহিদুল ইসলাম দইচ,যশোর:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নতুন সংবিধান প্রণয়নের দাবিতে যশোরে সমাবেশ করেছে জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন প্রাচ্যসংঘ যশোর। সমাবেশে প্রধান বক্তা হিসেবে সংগঠনটির প্রতিষ্ঠাতা লেখক, গবেষক বেনজীন খান বলেন, জুলাই গণহত্যা ও আগস্ট বিপ্লব ২০২৪ এরপর পতিত আওয়ামী ফ্যাসিস্টদের সাথে তাদের দোসর দেশি-বিদেশি নানা রঙের দল-জোট এখনও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা বিচার বিভাগের মাধ্যমে, সংখ্যালঘু কার্ড খেলে প্রতিবিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন পানিতে ডুবিয়ে মারার যুদ্ধ শুরু করেছে তারা। বেনজীন খান বলেন, এই বন্যা শুধুই প্রাকৃতিক দুর্যোগ নয়। এটা রাজনীতিসৃষ্ট দুর্যোগ। দেশের রাজনীতি সামনে রেখে এই দুর্যোগের মাধ্যমে প্রবি বিপ্লবী চাপ দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্টের সৃষ্ট মেকানিজমের ওপর ফ্যাসিবাদ টিকে থাকে। এই ম্যাকানিজম যতক্ষণ ঢেলে সাজানো না যাবে ততক্ষণ ফ্যাসিবাদের শেকড় উৎপাটন হবে না। আর তাই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। সংবিধান সভার মাধ্যমে নতুন সংবিধানে জনগণের চরমতম অভিপ্রায় স্বপ্ন আকাঙখা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার লিপিবদ্ধ হবে। সেই সংবিধানের অধীনেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে বিজয়ী শক্তি রাষ্ট্র পরিচালনা করবে।

 

শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। প্রাচ্যসংঘ যশোরের সভাপতি কাসেদুজ্জামান সেলিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক খবির উদ্দীন সুইট, সেলিম রেজা প্রমুখ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD