শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

সৌদি আরবকে হারিয়ে দ্বিতীয় পর্বের টিকিট পেল উরুগুয়ে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: ১৯৫৪ সালের পর এই প্রথম উরুগুয়ে জয় পেল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে। রাশিয়ার বিপক্ষে দাঁড়াতেই না পারা সৌদি আরব আজ সুয়ারেজদের বিপক্ষে লড়াই করলো প্রাণপণে। তবে শেষ রক্ষা করতে পারেনি এশিয়ার দলটি।

এদিন দেশের হয়ে শততম ম্যাচ খেলতে নামা লুইস সুয়ারেজের গোলে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল উরুগুয়ে। রস্তোভ-অন-ডনে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে উরুগুয়ে। নিজেদের প্রথম ম্যাচে মিশরকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।
লাতিন আমেরিকার দেশটির জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে স্বাগতিক রাশিয়ার। টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে সৌদি আরবকে। আশা শেষ মিশরেরও।
তবে ২৩ মিনিটের ওই গোল ছাড়া সৌদি আরব ও উরুগুয়ের পুরো ম্যাচটা আসলে ভুলে যাওয়ার মতোই। উরুগুয়ে আগের ম্যাচের চেয়েও বিবর্ণ ছিল আজ, মধ্যমাঠে নিয়ন্ত্রণ বলতে কিছুই ছিল না। সৌদি আরব বরং মধ্যমাঠ দাপিয়ে খেলেছে, আগের ম্যাচে রাশিয়ার সঙ্গে দুঃস্বপ্নটাও ভুলেছে অনেকখানি। তবে রক্ষণ ও মধ্যমাঠ ভালো খেললেও গোলের সামনে এসে বার বার খেই হারিয়ে ফেলেছে এশিয়ার দলটি। উরুগুয়ের রক্ষণে ফুটো করার মতো যথেষ্ট গোলাবারুদ ছিল না তাদের।
দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে শততম আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেন সুয়ারেজ। এর আগে ২০১০ বিশ্বকাপে আর্জেন্টিনার সঙ্গে পেয়েছিলেন মিরোস্লাভ ক্লোসা। বিশ্বকাপে এটি সুয়ারেজের ষষ্ঠ গোল, উরুগুয়ের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন বিশ্বকাপে গোল পেলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD