শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

অসাধারণ খেলেও পর্তুগালের কাছে মরক্কোর পরাজয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: রোনালদোর গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। আগের ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, তবে জেতাতে পারেননি দলকে। মরক্কোর বিপক্ষেও জাদু দেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার জয় পেয়েছে পতুর্গাল। তার লক্ষ্যভেদেই রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগিজরা। মরক্কোকে ১-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেও বসেছে তারা ৪ পয়েন্ট নিয়ে। সমান্তরালে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকান দেশটি।
আগুনে রোনালাদো একাই ধ্বংস করেছিলেন স্পেনকে। হ্যাটট্রিক করে পতুর্গালকে জেতাতে না পারলেও গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দিয়েছিলেন তিনি। এবার পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পর্তুগিজরা। ম্যাচের শুরুতেই লক্ষ্যভেদ করে ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নদের রাশিয়া বিশ্বকাপের প্রথম জয় এনে দিয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।
স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে গোল করেছিলেন চতুর্থ মিনিটে। মরক্কোর বিপক্ষেও ওই একই সময়ে জাল খুঁজে পান রোনালদো। তবে এবার আর পেনাল্টি থেকে নয়, দুর্দান্ত হেডে পর্তুগিজদের লিড এনে দেন তিনি। শট কর্নার থেকে জোয়াও মৌতিনিয়োর ক্রস থেকে পাওয়া বল লাফিয়ে উঠে হেড করে জালে জড়ান রিয়াল মাদ্রিদ তারকা। আগের ম্যাচে হ্যাটট্রিকের পর এই লক্ষ্যভেদে ২ ম্যাচেই রোনালদোর গোল সংখ্যা গিয়ে দাঁড়ালো ৪-এ।

যাতে নতুন এক রেকর্ডও গড়লেন তিনি। ইউরোপের আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ গোলের মালিক রোনালদো। মরক্কোর বিপক্ষে লক্ষ্যভেদ করে হাঙ্গেরিয়ার কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে (৮৫) ছাড়িয়ে যান ৮৫ গোল করে।
শেষ পর্যন্ত ওই গোলটাই পর্তুগালকে এনে দিয়েছে ৩ পয়েন্ট। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে বসেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা ইরান এক ম্যাচে পেয়েছে ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে স্পেন রয়েছে তিন নম্বরে। আর দুই ম্যাচে পয়েন্টহীন মরক্কোর শেষ হয়ে গেছে বিশ্বকাপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD