শিরোনাম :
আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট : আগুন, ভাঙচুর ও কাঁদানে গ্যাসে উত্তাল রাজপথ ‘দূষণকারীদেরই ক্ষতির মূল্য দিতে হবে’: কপ-৩১ সম্মেলনে তেল-গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের প্রস্তাব গুতেরেসের নিরাপত্তাশঙ্কায় কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল অর্থনীতির অঙ্গীকার : প্রধানমন্ত্রীর বিশ্বমঞ্চে ৫ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব ছয়টি পৃথক প্রকল্পে বিভক্ত হচ্ছে পিইডিপি-৫: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক সম্পাদকীয় : খেলাপি ঋণ ও ব্যাংকিং খাতের সংস্কার: অর্থনীতির রক্তক্ষরণ বন্ধে কঠোরতার বিকল্প নেই বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতার বিকল্প নেই আর্জেন্টিনার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: আগামী বৃহস্পতিবার (২১ জুন) ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়াকে মোকাবিলা করবে আর্জেন্টিনা। বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্রর পর শঙ্কায় আর্জেন্টিনা। টিকে থাকতে ক্রোয়েশিয়ার বিপক্ষে জেতার বিকল্প নেই তাদের সামনে। এই ম্যাচকে ঘিরে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছেন কোচ হোর্হে সাম্পাওলি।
আইসল্যান্ডের সঙ্গে ড্রর পর দলের অনুশীলন সেশনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সোমবার ভিন্ন কৌশলে দল সাজানোর চেষ্টা করেছেন সাম্পাওলি। কোচ পরীক্ষা করেছেন তিনজন সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে- গাব্রিয়েল মেরকাদো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। প্রথম ম্যাচে চার জনের রক্ষণভাগে থাকা মার্কোস রোহোর জায়গায় ছিলেন মেরকাদো।
অনুশীলনে আরেকটি পরিবর্তন ছিল চোখে পড়ার মতো। দুই মিডফিল্ডার লুকাস বিজিয়া ও আনহেল দি মারিয়াকে বাদ রেখেছিলেন সাম্পাওলি। বিজিয়ার জায়গা নেন বাঁ উইংয়ে খেলা মার্কোস আকুনা।
জানা গেছে, হাভিয়ের মাসচেরানো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই থাকবেন। আর রাইট ব্যাক এদুয়ার্দো সালভিওকে নেওয়া হবে উইং ব্যাকের জায়গায়।
সংবাদ সম্মেলনে পরিবর্তনের কথা স্বীকার করেছেন মেরকাদো, ‘হ্যাঁ, আমরা ভিন্ন উপায়ে চেষ্টা করেছি। প্রত্যেক ম্যাচ চায় ভিন্ন কিছু। যদি পাঁচ জনের লাইন হয় তাহলে একরকম, আবার চার জনের হলে অন্যরকম। আমরা কীভাবে খেলব, সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের হাতে আরও কয়েক দিন সময় আছে।’
ধারণা করা হচ্ছে, দি মারিয়ার জায়গা নিয়ে নিতে পারেন ক্রিস্তিয়ান পাভোন। আইসল্যান্ডের বিপক্ষে বদলি নেমে ২০ মিনিটে সাম্পাওলিকে মুগ্ধ করেছেন তিনি। বোকা জুনিয়র্সের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমি মনে করি, প্রত্যেক পজিশনে নজর দিচ্ছেন হোর্হে। দেখা যাক কী ঘটে, ওই দিন কী সিদ্ধান্ত নেওয়া হয়! আমি আত্মবিশ্বাসী। সৌভাগ্যবশত সবকিছু আমার জন্য ভালো যাচ্ছে। কিন্তু আমি জানি না প্রথম একাদশে থাকতে পারব কিনা।’
২০১৪ সালের বিশ্বকাপে রানার্সআপ দলে ছিলেন রোহো, বিজিয়া ও দি মারিয়া। দুই কোপা আমেরিকার ফাইনাল দলেও ছিলেন তারা। আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর ১২ ম্যাচে একই দলের পুনরাবৃত্তি না করা সাম্পাওলির পরের চ্যালেঞ্জে সবচেয়ে বেশি শঙ্কায় এই তিনজন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD