শিরোনাম :
ডার্মস্টাট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন ডার্মস্টাট ভাই-ব্রাদার্স জাতিসংঘ সফরে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেয়েছে বাংলাদেশের স্বার্থ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ টিকা ক্যাম্পেইন, টিকা পাবে ৩৪ লাখ শিশু তারেক রহমানের সঙ্গে কুয়েতের ক্রাউন প্রিন্সের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব গাজা ইস্যুতে জাতিসংঘে ইসরায়েলের ওপর বাড়ছে চাপ, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর শাংহাই সুপার ফ্যাক্টরিকে ‘রত্ন’ বললেন ইলন মাস্ক গঠনমূলক কৌশলগত স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠায় সম্মত চীন ও যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির রূপান্তর, ইউনিসেফের সঙ্গে ববি হাজ্জাজের বৈঠক মেসির বিদায়ী ম্যাচে বিশেষ জার্সি, আকাশি-সাদার সঙ্গে সোনালি ছোঁয়া

রোম তরপিনাত্তারায় আইন ও ইমিগ্রেশন সহায়তায় রেভেন ইন্টারন্যাশনাল কাফ এন্ড ট্রাভেলসের শুভ উদ্বোধন

আমির হোসেন লিটন:
  • প্রকাশের সময়: শনিবার, ২ মার্চ, ২০২৪

প্রবাসীদের ইমিগ্রেশন ও আইনগত সহায়তা দেওয়ার জন্য ও প্রবাসী বাংলাদেশিরা যারা ইতালিয়ান ভাষা সংক্রান্ত কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সকলের কথা চিন্তা করে রাজধানী রোমের বাংলা অধ্যূষিত এলাকা তরপিনাত্তারা Via visconte maggiolo n.37 এ বাংলাদেশি মালিকানাধীন রেভেন ইন্টারন্যাশনাল কাফ এন্ড ট্রাভেলস এর শুভ উদ্বোধন হয়ে গেলো।

এতে প্রতিষ্ঠানের সত্বধিকারী জাফর আক্তার হিমেল পরিচালনায় উপস্থিত আমন্ত্রিত অতিথিরা লাল ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে অফিসের যাত্রা শুরু করেন।

এ সময় কাফ অফিসের সত্বধিকারী আবুল হাসেম বলেনঃ আমাদের এই কাফের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের আইনগ অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের সার্ভিস-কল্যাণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই বিপুল সংখ্যক মানুষদের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো উল্লেখযোগ্য আমাদের‌ প্রতিষ্ঠান। তিনি আরো বলেন অনেক প্রবাসীদের মাঝে আইনগত কোনো ধারণাও নেই। পাশাপাশি ইতালীয়ান ভাষা নিয়েও সমস্যায় পড়তে হয়। ফলে প্রবাস জীবনে তারা নানা শোষণ ও বঞ্চনার শিকার হন। আর এ সমস্যার দূর করতে এই সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এবং তিনি রেভেন ইন্টারন্যাশনাল কাফ এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে প্রবাসীদের যে কোনো ধরনের আইন বিষয়ক নানা তথ্য ও সহযোগিতা সেবা দেবেন বলে আশ্বস্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব ব্যাবসায়ী শাহাদাত হোসেন রনি, জামিল আক্তার সোহেল, জুবায়ের আহমেদ রিপন, মফিজ উদ্দিন মফিজ, এলিন আহমেদ মিঠু, ইমরুল কায়েস, মোঃ শাহজাহান, মোঃ শামীম, মাহবুবুর রহমান রিন্টু সহআরো অনেকেই।

এ সময় আমন্ত্রিত অতিথিরা অত্যন্ত আনন্দিত হয়ে তারা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সফলতা কামনা করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রবাসীদের শতভাগ সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে এই প্রতিষ্ঠান পরিচালিত হবে বলে আশা ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে ইতালিয়ান সহ বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক বাংলা কমিউনিটির আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD