শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

মায়ের হাত ধরেই গান শেখার শুরুটা!

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মার্চ, ২০১৮

ছোটবেলায় গান শেখা শুরু হয় মায়ের কাছে। তারপর মায়ের উৎসাহে গান শেখা শুরু হয় ছায়ানটে। সেখানে গান শিখি সাধক প্র্য়াত ওয়াহিদুল হক,ডঃ সনজীদা খাতুন,সেলিনা মালেক,বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ,ইফফাত আরা দেওয়ান প্রমুখদের কাছে।পরবতী`তে রবি বাবুর গানে তালিম নেই বরেণ্য শিলপী সাদি মহমমদ্ এর কাছে।কাজ করি তাঁর সংগঠন “রবিরাগে”।

এই সময়টাতে বিভিন্ন্ কম্`শালায় খন্ডকালীন শিক্ষ্ক হিসাবে পাই প্র্য়াত শিলপী অজিত রায় ও প্র্য়াত শিল্পী কলিম শরাফী , শিল্পী কাদেরি কিবরিয়া, শিল্পী পাপিয়া সারোয়ার ,শিল্পী তপন মাহমুদ প্র্মুখদের।ইতোমধ্যে যুক্ত হই জাতীয় রবীন্দ্র্সঙ্গীত সম্মিলন পরিষদ ঢাকা মহানগর শাখার সাথে।এই সময়ে গান শেখার সুযোগ ঘটে শিল্পী লাইসা আহমেদ লিসা, বুলবুল ইসলাম, নিলোৎপল সাধ্য, শারমিন সাথী ইসলাম ময়না, পাথ`সারথী শিকদার,আব্দুল ওয়াদুদ,মহিউজ্জামান চৌধুরী ময়না, অদিতি মহসিন, আজিজুর রহমান তুহিন, অনিমা রায়, এটিএম জাহাঙ্গীর,ফাহিম হোসেন চৌধুরী,ইলোরা আহমেদ শুক্লা, সুমা রানী রায় প্র্মুখদের কাছে। এই সময়টাতে রবীন্দ্র্নাথ ঠাকুরের গান, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত্ সেন ও দিজেন্দ্র্লাল রায় এর প্রচুর গান তোলা হয়।এসময়টাতে রবীন্দ্র্নাথের গানের তালিম নেই বরেন্য শিল্পী মিতা হকের কাছে।

কাজ করি তারঁ “সুরতীথে`”।গান শেখার পাশাপাশি গান শিখাতে শুরু করি শিল্পী অনিমা রায়ের স্কুল “সুরবিহারে”।এই সময়টা থেকেই বিভিন্ন্ অনুষ্ঠানে একক গান করা শুরু হয় আমার।যুক্ত্ হই সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাথে।বিভিন্ন্ জাতীয় দিবসগুলোতে এবং ঋতুভিত্তিক উৎসবে আমার একক গান করা শুরু হয়।পরবতী`তে কাজ করি শিল্পী লিলি ইসলামের “উত্তরায়নে”।সেখানে শিল্পী হিমাদ্রী শেখর এর কাছে কিছু গান তোলা হয়।এই সময়টাতে ভারতীয় স্বনামধন্য্ যন্ত্রশিল্পীদের সাথে গান করার সুযোগ ঘটে।পরবতী`তে যুক্ত হই বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সাথে। এখানে গান শেখার সুযোগ ঘটে শিল্পী সাজেদ আকবর, সালমা আকবর, পীযূষ বড়ুয়া প্রমুখদের কাছে। যুক্ত্ হই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।সেখানে তরুন শিল্পীদের নিয়ে করা আকা`ইভে আমার একটি গানের রেকড`আছে।

এছাড়াও বন্যাদি ও সুরের ধারা আয়োজিত শ্রুতিগীতবিতানে আমার ২টি গানের রেকড` আছে।এছাড়াও বিভিন্ন সম্মেলক গানের রেকডে` আমার মুখ্য অংশগ্রহন রয়েছে।আমি পরবতী`তে শিল্পী নিঝ`র চৌধুরীর উৎসাহে আমার প্রথম একক অ্যালবাম “আমি ও রবীন্দ্রনাথ” এর কাজ শেষ করি।অ্যালবামটি জি সিরিজ থেকে বের হয়।সংগীত পরিচালক ছিলেন রোকন ইমন।অ্যালবামটিতে ১০ টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে। এই সময়টাতে আমার ২টি মিক্সড অ্যালবাম বের হয়।বেশ সাড়াও পাওয়া যায়।পরবতী`তে গনসংগীত গাওয়ার একটা ইচ্ছা নিজের ভেতর তৈরি হয়।

যুক্ত হই গনসংগীতের রেকড` ভিত্তিক কায`ক্রম “জাগরনের গান” এর সাথে।সেই সুবাদে আমার কলকাতায় গিয়ে গান রেকড`করার সৌভাগ্য হয়।জাগরনের গান -৪ এ আমার মূখ্য অংশগ্রহন রয়েছে।খুব শীঘ্র্ই আমার ২য় একক অ্যালবাম “ও আমার দেশের মাটি” ঈগল মিউজিক থেকে বের হবে।এতে ৮টি রবীন্দ্রসঙ্গীত রয়েছে।অ্যালবামটির পরিকল্পনায় রয়েছেন শিল্পী নিঝ`র চৌধুরী এবং সংগীত পরিচালনায় রয়েছেন রোকন ইমন।আর আগামি ২৫শে বৈশাখে বরেণ্য সংগীত পরিচালক অজয় মিত্রের পরিচালনায় আমার একটি মিক্সড অ্যালবাম বের হবে।বত`মানে আমি গান করছি বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্প্রচার মাধ্যমগুলোতে।খুব শুদ্ধ ভাবে ও সুন্দর গায়কি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান সকলের কাছে পৌঁছানোই আমার প্রধান উদ্দেশ্য।সেই তাগিদ থেকে আমি নিজেই একটি সংগঠন তৈরি করি।নাম দেই “উদয়ন “।

আমার বাড়িতেই সংগঠনটির সকল কায`ক্র্ম সম্পাদিত হয়।এখানে বাংলা গানের সকল ধারা নিয়ে আমরা কাজ করার চেস্টা করে যাচ্ছি ।খুব শীঘ্রই ” উদয়ন একাডেমি” নামে নতুন একটি কায`ক্রম আমরা শুরু করবো।সেখানে গান ছাড়াও শিল্পকলার অন্য শাখাগুলো নিয়েও কাজ করা হবে।আমি বাংলা গানকে মনে প্রানে ধারন করি।আমার সহধমি`নীও গানের মানুষ।আমার প্রিয় শিল্পী হলেন মিতা হক, রেজওয়ানা চৌধুরীবন্যা, অদিতি মহসিন, সাদি মহম্মদ, বুলবুল ইসলাম,তপন মাহমুদ ও মামুন জাহিদ খান। প্রিয় ব্যক্তি আমার মা।শখ হলো গান শোনা আর ঘর সাজানো।প্রিয় খাবার ইলিশ পোলাও।পরিশেষে এটুকুই বলবো যতদিন বাচঁবো রবীন্দ্রনাথের গান ও তাঁর দশ`ন কে ধারন করবো, আর ছড়িয়ে দিবো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

আশিকুর রহমান আশিক

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD