শিরোনাম :
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত আদালতের, প্রত্যর্পণ নিয়ে দিল্লির সঙ্গে ঢাকার আলোচনা জার্মানিতে একসঙ্গে পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার চাপ; ইউক্রেন যুদ্ধেও বাড়ছে উদ্বেগ নারী শিক্ষায় নতুন উদ্যোগ, অনার্স পর্যন্ত সব খরচ বহন করবে সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা, জুডিশিয়াল সার্ভিসের ভাতা নিয়ে জটিলতা রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রূপকথা তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ

সৌদি ক্লাব আল হিলালে যোগ দিলেন নেইমার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

ইতিমধ্যে আল হিলালে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন নেইমার জুনিয়র। সবকিছু চূড়ান্ত ছিল আগেই। অপেক্ষা ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতার। তবে সেটিও সম্পন্ন হয়ে গেল গতকাল মঙ্গলবার। এখনও চুক্তি সম্পাদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এর বেশি কিছু জানায়নি আল হিলাল কর্তৃপক্ষ।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সৌদির ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। এই দুই বছরে ৯০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে তাকে। ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে বার্ষিক ২৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পেতেন ব্রাজিলিয়ান এই তারকা। আল হিলালে আগের চেয়ে ছয় গুণ বেশি পারিশ্রমিক পাবেন তিনি।

এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন, ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।
এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুটমারকেতোর এক প্রতিবেদনে বলা হয়, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার।
নেইমারের সব শর্ত মেনে নিয়ে আল হেলালে তার আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD