শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ইতালিতে ধর্মীয় ভাব গম্বীর্যের মধ্য দিয়ে ঈদুল আযহা উদযাপিত

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি,ইতালি :
  • প্রকাশের সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩

ইতালিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদ- উল-আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশীও সহ বিভিন্ন দেশের অভিবাসীরা। দেশের মতো পরিপূর্ণ আনন্দে ঈদ উদযাপন করতে না পারলেও চেষ্টা করে যান ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হয়ে দিনটি স্মরনীয় করে রাখতে। তবে খামারে পশু কোরবানির ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেনছেন প্রবাসীরা।

দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠ, বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙ্গা দেয়াল পার্ক, লালন পার্ক, প্রেনেসতিনা, পিয়াচ্ছা মিরতি, তুসকোলানা, রে দি রোমা, অত্তাভিয়ানো, মন্তেভেরদে, মার্কোনী, কর্ণেলিয়া বাতিস্তিনি, মন্তানিওয়ালা, নিত্তোন্নো, রিবিবিয়াসহ আরও বিভিন্ন অঞ্চলে খোলা মাঠে ও মসজিদে ঈদের নামায আদায় করেছে মুসলিম ধর্মাবলম্বীরা। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান পিয়াচ্ছা ভিত্তোরিও জাতীয় ঈদগাহ মাঠে নামায আদায় করেন এবং তিনি দেশে ও প্রবাসে সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি সহ রোমের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা।

দেশের মতো ঈদের আবহ প্রবাসে পাওয়া না গেলেও প্রবাসীরা চেষ্টা করেন ঈদ আনন্দে দিন টি কাটাতে। খোলা জায়গায় পশু কোরবানির নিয়ম না থাকলেও আগের তুলনায় খামারগুলোতে পশু কোরবানির ব্যবস্থা থাকায় সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD