শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

জার্মান-বাংলা রিপোর্ট: রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বলেছেন, শিশুশ্রম প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এজন্য তিনি শিশুশ্রম প্রতিরোধে সরকারের পাশাপাশি শিশুদের কল্যাণে নিয়োজিত বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী, গবেষণা প্রতিষ্ঠান, সিভিল সোসাইটি ও গণমাধ্যম, মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশি¬ষ্ট সকলকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে সোমবার (১১ জুন) এক বাণীতে এ আহবান জানান।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল (১১ জুন) ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ সরকার শিশুদের অধিকার ও মর্যাদা রক্ষায় অত্যন্ত আন্তরিক।
তিনি বলেন, সরকার এ লক্ষ্যে জাতীয় ‘শিশুশ্রম নিরসন নীতি-২০১০’, ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়ন করেছে। শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ৩৮ ধরণের কাজ চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত শিশুদের প্রত্যাহার করে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা প্রদান করা হচ্ছে। রাষ্ট্রপতি বাণীতে উল্লেখ করেন, শিশুদের উন্নয়ন ও কল্যাণে ‘সবার জন্য শিক্ষা কর্মসূচি’ বাস্তবায়নসহ শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পাঠ্যবই, শিক্ষা-উপকরণ বিতরণ, উপবৃত্তি প্রদান করা হচ্ছে। এছাড়াও দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে।
বাংলাদেশ জাতিসংঘ শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, এরফলে দেশে শিশুশ্রমের হার ক্রমশ কমে আসছে।
আগামী প্রজন্মের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ দিবসে এবারের প্রতিপাদ্য ‘প্রজন্মের জন্য নিরাপত্তা ও সুস্বাস্থ্য’ অত্যন্ত সময়োপযোগি হয়েছে বলেও তিনি মনে করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD