শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

বাংলাদেশের মেয়েরা এশিয়া কাপের ফাইনালে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ১০ জুন, ২০১৮

জার্মান-বাংলা স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নারীদের টি-টোয়েন্টি ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে আসর শুরু করলেও পরে দারুণ ফর্মে থেকেই ফাইনাল নিশ্চিত করে রোমানা-সালমারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়া নারী ক্রিকেটারদের বিপক্ষে ৭০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে টানা তিন ম্যাচে ভারত, পাকিস্তানকে সাত উইকেটে এবং থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা। আর আজ স্বাগতিকদের উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করলো রোমানারা।
কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে টাইগ্রিসরা।

ব্যাটিংয়ের শুরুটাই দারুণ ভাবে করে বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা এবং আয়শা রহমান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ বলে ৪৩ রান করেন শামীমা। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ৩১ রান করেন। আর দুই ওপেনার সাজঘরে ফিরলে শেষের দিকে ২৬ রান করে স্কোর ১৩০ দাড় করান ফাহিমা খাতুন।
১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের সামনে ব্যাট হাতে দাড়াতেই পারেনি ম্যালয়েশিয়ান মেয়েরা। দলের সর্বোচ্চ ৩৫ বলে ১৭ রান করেন অধিনায়ক উইনি ফ্রেড। আর বাকি রা কেউই ২০ এর ঘর পার করতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানেই থামে তাদের ইনিংস।
বল হাতে যথারীতি এই ম্যাচেও দুর্দান্ত ছিলেন রুমানা আহমেদ। ৪ ওভারে মাত্র ৮ রানে নিয়েছেন ৩ উইকেট। ফাইনাল খেলার স্বপ্ন পূরণের পর এবার বাংলাদেশের মেয়েদের সামনে আরও সুযোগ শিরোপা জেতার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD